Amit Shah | পরাজয় ঢাকতেই এসআইআর অজুহাত, রাহুল গান্ধিকে চরম আক্রমণ অমিত শায়ের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশ জুড়ে চলছে এসআইআর বিরোধী বিক্ষোভ। নির্বাচনে পরাজয়ের পেছনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনের ভূমিকাকেই কাঠগড়ায় তুলেছে কংগ্রেস সহ বিরোধী প্রায় সব রাজনৈতিক দল। এই প্রসঙ্গেই এদিন মুখ খুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah) সরাসরি নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi)। তাঁর স্পষ্ট বক্তব্য, ভোটার তালিকার এই বিশেষ সংশোধন প্রক্রিয়া বা এসআইআর (SIR) নিয়ে মিথ্যে অভিযোগ না করে কংগ্রেসের উচিত নিজেদের সাংগঠনিক ব্যর্থতা খতিয়ে দেখা।

গুজরাটের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে (Gujarat elections) ভারতীয় জনতা পার্টির বিপুল সাফল্যের প্রসঙ্গ টেনে অমিত শাহ জানান যে রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক নীতির পাশেই দৃঢ়ভাবে অবস্থান করছেন। একই সঙ্গে তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান যে বিগত একচল্লিশ বছর ধরে গুজরাটে কোনো জয় দেখতে পায়নি হাত শিবির। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, কংগ্রেস গত ৪১ বছরে কোনও নির্বাচনে জেতেনি। ১৯৮৫ সালে গুজরাটে শেষ নির্বাচন জিতেছিল তাঁরা। তারপর থেকে ধারাবাহিক ভাবে পরাজয় ফেস করেছে।’

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়াটি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরেই কার্যকর হয়েছে। এই প্রসঙ্গ টেনে অমিত শা প্রশ্ন তোলেন যে, বহু বছর ধরে চলতে থাকা এই পরাজয়ের ধারা কি তবে এসআইআর-এর ফল? তাঁর সাফ কথা, পরাজয়ের দায় নির্বাচন কমিশনের ওপর চাপানোর অভ্যাস ত্যাগ করে দলের অভ্যন্তরেই আত্মসমীক্ষা করা উচিত রাহুলের।’ শুধু তাই নয়, বহিরাগতদের আড়াল করতেই বিরোধীরা এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি। এখানেই থেমে না থেকে আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনের জন্যও কংগ্রেসকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কটাক্ষ ছুড়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, ধারাবাহিক ভুল নীতি এবং জনবিচ্ছিন্নতার কারণে আগামী দিনেও একই ফলাফলের মুখোমুখি হতে হবে প্রধান বিরোধী দলটিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *