SIR | এসআইআরে নাম বাদ পড়ার হিড়িক! শনিবার পর্যন্ত সংখ্যাটা প্রায় ২৭ লক্ষ, খসড়া তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর  

SIR | এসআইআরে নাম বাদ পড়ার হিড়িক! শনিবার পর্যন্ত সংখ্যাটা প্রায় ২৭ লক্ষ, খসড়া তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রতিদিনই ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে লক্ষ লক্ষ ভোটার। সেই এসআইআরে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা এ রাজ্যে আরও বৃদ্ধি পেল। নির্বাচন কমিশন বলছে, এসআইআরে এখনও পর্যন্ত ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব মিলেছে। প্রতিদিন যে হারে তালিকা থেকে নাম বাদ পড়ছে, তাতে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।

রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে লক্ষ লক্ষ ভোটার। কমিশনের কাছে যে তথ্য এসেছে, সেই সূত্রেই জানা গিয়েছে, এখনও পর্যন্ত নাম বাদ গিয়েছে কমপক্ষে ২৭ লক্ষ ভোটারের। যে ভোটারদের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে ১৫ লক্ষ ৫৩ হাজার জন মৃত। ২ লক্ষ ৬১ হাজার জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। যাঁদের নাম বাদ পড়ার হিসাব মিলেছে, তাঁদের মধ্যে ২ লক্ষ ৮৮ হাজার জন স্থানান্তরিত হয়েছেন। ঠিকানা পরিবর্তনের কারণে অনেকের বাড়িতে বার বার গেলেও তাঁদের হদিস পাননি বিএলও-রা। খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়ার হিসাব মিলেছে, তাঁদের মধ্যে ৫৮ হাজার ১৬৪ জন ‘নকল’। অভিযোগ, একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে তাঁদের। ওই ‘নকল’ ভোটারদের চিহ্নিত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে নাম।

রাজ্যে এখনও পর্যন্ত ৬ কোটি ৪৫ লক্ষ ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে। ৭ কোটি ৬৫ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করেছেন বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কমিশনের তথ্য বলছে, এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯। ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।

সূত্রের খবর, রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়তে পারে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। তবে এখনও পর্যন্ত কোনও হিসাবই চূড়ান্ত নয়। যেসব তথ্যের ভিত্তিতে নাম বাদ যাওয়ার প্রাথমিক সংখ্যা মিলছে, সেগুলি হল, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম, স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *