Abhishek Banerjee | ‘ডিজিটাল যোদ্ধা’ হতে বিপুল সাড়া! ২৪ ঘন্টায় আবেদন করলেন ৫০ হাজার

Abhishek Banerjee | ‘ডিজিটাল যোদ্ধা’ হতে বিপুল সাড়া! ২৪ ঘন্টায় আবেদন করলেন ৫০ হাজার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টায় জমা পড়ল ৫০ হাজারেরও বেশি আবেদন! তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের ডাকে সাড়া দিল বাংলার তরুণ তুর্কিরা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে অভিষেক (Abhishek Banerjee) এক কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। যার পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা।’ সেই কর্মসূচির অংশ হতে আবেদন করেছেন ৫০ হাজার মানুষ।

‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ (Ami Banglar Digital Joddha) নামে একটি ওয়েবসাইট খুলেছে রাজ্যের শাসক দল। যাঁরা অভিষেকের সৈনিক হিসেবে কাজ করবেন, তাঁদের নাম, ফোন নম্বর, জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম জানাতে হবে। তৃণমূল (TMC) সূত্রে জানা গেছে, ওয়েবসাইট চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষ এই ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করেছেন।

কারা হবেন অভিষেকের ‘সৈনিক?’ যারা মোবাইলে স্বচ্ছন্দ, প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা রয়েছে এবং রাজনৈতিক যুক্তিকে প্রতিষ্ঠা করতে পারবেন, সেই সমস্ত তরুণ তুর্কিরাই হবেন ‘ডিজিটাল যোদ্ধা।’ প্রতি বুথে অন্তত ১০ জন করে ‘যোদ্ধা’ থাকবেন। সংগঠনের দিকে বরাবর নজর তৃণমূলের। সংগঠন মজবুত থাকলে লড়াই অনেক বেশি সহজ হয়, এই বিষয়টি অনেক আগে থেকেই মজ্জাগত তৃণমূলের। সেক্ষেত্রে ডিজিটাল মাধ্যমটি কেন বাদ থাকবে? সেই কথা মাথায় রেখেই ডিজিটাল মাধ্যমে রাজ্যের সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান আম জনতার মাঝে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি বিরোধীদের সমালোচনার জবাব দেওয়াই একমাত্র লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *