শান্তিনিকেতনে অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল, চিকিৎসাধীন হাসপাতালে

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বীরভূমের শান্তিনিকেতন (Santiniketan) থানার অন্তর্গত লাইক বাজার এলাকায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী। আহত ওই কনস্টেবলের নাম বিশ্বজিৎ দাস। তাঁর পায়ে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, লাইক বাজার এলাকায় অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেই সময় অভিযুক্ত আচমকাই গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির আঘাতে কনস্টেবল বিশ্বজিৎ দাস আহত হন। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বোলপুর (Bolpur) মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানান, অভিযুক্তকে ধরতে গিয়ে এক পুলিশকর্মীর পায়ে গুলি লেগেছে। তবে ঠিক কোন মামলায় কাকে গ্রেপ্তার করতে পুলিশ ওই এলাকায় গিয়েছিল, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

The put up শান্তিনিকেতনে পুলিশের ওপর হামলা: লাইক বাজারে অভিযুক্তের গুলিতে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাস appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *