শিলিগুড়ি: বিভিন্ন দেশের মুদ্রা অবৈধভাবে হেপাজতে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। ধৃতের নাম শ্যামবাবু প্রসাদ। শিলিগুড়ির মাটিগাড়ার (Matigara) তিরঙ্গা মোড় এলাকার বাড়ি থেকে শ্যামবাবুকে গ্রেপ্তার করে ডিআরআইয়ের গোয়েন্দারা।
জানা গেছে, শ্যামবাবুর বাড়ি ও অফিসে এদিন তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় ১ কোটি ১৪ লক্ষ টাকা। পেশায় মানি এক্সচেঞ্জের কারবারি এই ব্যক্তির বিরুদ্ধে নেপাল থেকে অবৈধ ভাবে বিদেশি মুদ্রা সংগ্রহ করার অভিযোগ ছিল। এদিন তাঁকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
