Financial institution strike | স্বস্তির খবর! দেশজুড়ে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সাধারণ মানুষ ও গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে যে তিন দিনের টানা ব্যাঙ্ক ধর্মঘটের (Financial institution strike) ডাক দেওয়া হয়েছিল, তা অবশেষে বাতিল করা হলো। রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর মধ্যে দীর্ঘ বৈঠকের পর এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংককর্মী ও অফিসারদের বিভিন্ন দাবিদাওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ক্ষোভ দানা বাঁধছিল। সেই জেরে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা স্তব্ধ করার হুশিয়ারি দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। এর ফলে গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছিল যে, পুজোর ঠিক আগে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে উৎসবের মরসুমে সাধারণ লেনদেন ও আর্থিক পরিষেবা মার খেতে পারে।

তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার গভীর রাতে আইবিএ এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির যৌথ বৈঠকে এক ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনার মাধ্যমেই সমস্ত অচলাবস্থা কেটে যাওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ইউনিয়নগুলি।

The put up Bank strike | স্বস্তির খবর! দেশজুড়ে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *