Siliguri | ভবানীপুরে হারবে তৃণমূল! কোন অঙ্কে সম্ভব? ব্যাখ্যা দিলেন শুভেন্দু

Siliguri | ভবানীপুরে হারবে তৃণমূল! কোন অঙ্কে সম্ভব? ব্যাখ্যা দিলেন শুভেন্দু

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি: ভবানীপুর আসনেও তৃণমূল হারতে চলেছে। এসআইআরের পর বাংলাদেশি মুসলিমদের নাম বাদ গেলে ওই আসনে তৃমণূলের জয়ের কোনও সম্ভাবনাই নেই বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Shuvendu Adhikari)। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে শুভেন্দু অধিকারি বলেন, ‘ভবানীপুর কখনই তৃণমূলের জন্য নিরাপদ ছিল না, আজও নেই, কারণ ভবানীপুরে মুসলিম ভোটার ২০ শতাংশ। চেতলাল ৭৭ নম্বর ওয়ার্ডের ১৭ হাজার ভোট লিড নিয়ে মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) বা তাঁর দল গত লোকসভাতে ৭৮০০ ভোটে জিতেছে। এসআইআরে (SIR) বাংলাদেশি মুসলিমদের নাম বাদ গেলে ৭৭ নম্বর ওয়ার্ডেও লিড পাবে না তৃণমূল। এই আসন ভারতীয় জনতা পার্টির আসন, যেই দাঁড়াক এখানে বিজেপিই জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না।’

এদিন শুভেন্দু জানান, রাজ্য জুড়ে ভোটার লিস্ট ম্যাপিং শেষ করেছে নির্বাচন কমিশন (ECI)। তাতে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলোতে ৪০ শতাংশ নামকে ২০০২ সালের তালিকার সঙ্গে লিংক করা যায়নি। গোটা রাজ্যে ৩০ শতাংশ নাম লিংক হয়নি। আট কোটি ভোটার ধরলে ২ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম লিংক হয়নি। এদের সকলকে নথি দেখাতে হবে। কিন্তু ভারতীয়দের কোনও সমস্যা হবে না। কিন্তু বাংলাদেশের মুসলমানরা নাম তুলতে পারবে না। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মুকে (MP Khagen Murmu) দেখতে যান শুভেন্দু। তারপর সেখান থেকেই অন্যত্র কর্মসূচিতে যোগ দেন তিনি।

The publish Siliguri | ভবানীপুরে হারবে তৃণমূল! কোন অঙ্কে সম্ভব? ব্যাখ্যা দিলেন শুভেন্দু appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *