রায়গঞ্জ মেডিকেল চত্বরে বিপজ্জনকভাবে পড়ে বিদ্যুতের তার, ক্ষোভ রোগী ও পরিজনদের

শিক্ষা
Spread the love


রায়গঞ্জ: রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে (Raiganj Authorities Medical Faculty and Hospital) পুলিশ মর্গের সামনে বিপজ্জনকভাবে খোলা বিদ্যুতের তার ও সিসিটিভি ক্যামেরার তার পড়ে থাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ, ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও সেই তার সরানোর কোনো ব্যবস্থা না করায় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মর্গের সামনের রাস্তার ওপর দিয়ে তারগুলি পড়ে রয়েছে। ফলে ময়নাতদন্তের পর দেহ নিতে আসা আত্মীয়দের বিপজ্জনক তার ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে। শুধু মর্গ চত্বরই নয়, মেডিকেল কলেজের মূল ভবন থেকে সিটি স্ক্যান বিভাগে যাওয়ার রাস্তায় এই পরিস্থিতি তৈরি হওয়ায় রোগী নিয়ে ঘুরপথে যেতে বাধ্য হচ্ছেন পরিজনেরা। এতে জরুরি চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়ছে।

মৃতের দেহ নিতে আসা রমেন রাজবংশী নামে এক আত্মীয় জানান, মাটিতে খোলা তার পড়ে থাকায় বড়সড় দুর্ঘটনার তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে সিটি স্ক্যান করাতে আসা রোগীর আত্মীয় এমডি আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, সোজা পথ বন্ধ থাকায় অসুস্থ রোগীকে নিয়ে অনেক ঘুরে যাতায়াত করতে হচ্ছে। চিকিৎসকদের একাংশও বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি (MSVP) প্রিয়ঙ্কর রায় জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং ইতিমধ্যেই পূর্ত দপ্তরকে জানানো হয়েছে। দ্রুত তার মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করার ব্যবস্থা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *