‘মোটা ভাই, জবাব চাই’, শাহের পালটা ‘জনতার দরবারে’ চার্জশিট তৃণমূলের

‘মোটা ভাই, জবাব চাই’, শাহের পালটা ‘জনতার দরবারে’ চার্জশিট তৃণমূলের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ভোটযুদ্ধের আগে প্রচারে সরগরম বঙ্গ। শনিবার কলকাতায় বসে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে শাসক শিবিরের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সীমান্তে অনুপ্রবেশ, জনবিন্যাস বদল-সহ একাধিক ইস্যুতে আক্রমণ করেছেন। বিকেলেই ‘শাহী’ চার্জশিটের পালটা তৃণমূলের তরফেও চার্জশিট পেশ করা হল। ‘মোটা ভাই, জবাব চাই’ নামে ১৫ পাতার চার্জশিট পেশ করে ব্রাত্য বসু, মহুয়া মৈত্ররা স্বরাষ্ট্রমন্ত্রীর আনা প্রতিটি অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছেন। ব্রাত্য বসুর কথায়, ”এসআইআর আপনাদের (বিজেপি) চক্রান্ত। তৃণমূলের কফিনে পেরেক ঠুকতে চাইছেন, আমরা ওই পেরেক উপড়ে নেব। আপনি (অমিত শাহ) চার্জশিটে যা যা দিয়েছেন, তার উত্তর আমরা রেডি করেছি।”

এই বিষয়ে আরও খবর

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *