ভারত সফরে ‘সিন্ধুর জল’ ও ‘সন্ত্রাস’ প্রশ্নে ব্যাকফুটে পাক মন্ত্রী, বললেন, ‘সহজ বিষয়ে কথা বলি’

রাজ্য/STATE
Spread the love


সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পর দুই দেশের টালমাটাল কূটনৈতিক সম্পর্কের মাঝেই তাঁর এই সফরে উত্তাল জাতীয় রাজনীতি। এই পরিস্থিতির মাঝেই রবিবার সন্ত্রাস ও সিন্ধু জলচুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেন মালিক। বিপাকে পড়ে সেই প্রশ্ন এড়িয়ে পাক মন্ত্রী বললেন, ”আমরা বরং সহজ বিষয় নিয়ে কথা বলি।”

গত বছর পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর সিন্ধু জলচুক্তি বাতিল করেছিল ভারত সরকার। এই অবস্থায় জলের জন্য মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। যদিও ভারত নিজের সিদ্ধান্তে আজও অটল। এই অবস্থায় ভারত সফরে এসে রবিবার সিন্ধু জলচুক্তি ও সন্ত্রাস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পাক মন্ত্রী। যদিও সে প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, “প্রথমে সহজ বিষয়গুলি নিয়ে আলোচনা করা যাক। তারপর আমরা পাকিস্তান সম্পর্কিত আরও জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে পারি।” সুর নরম করে মালিক আরও বলেন, “আমি বিশ্বাস করি এই অঞ্চলে শান্তি থাকা উচিত। সমস্যাগুলির সমাধান হওয়া উচিত। আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত দরিদ্র মানুষগুলির সমস্যার সুরাহা। ৮-১০টি দেশের রাষ্ট্রনেতারা এখানে উপস্থিত হয়েছে। আসুন আমরা সামনে এগিয়ে যাওয়ার পথ বের করি।”

আরও পড়ুন:

মালিক নিজেই স্পষ্ট করেন, “এটা দ্বিপাক্ষিক আমন্ত্রণ নয়, দ্বিপাক্ষিক আলোচনাও নয়। এটা সভ্যতার সংলাপ। আমরা সভ্যতার সব দিক নিয়ে কথা বলব।”

পাশাপাশি মালিক নিজেই স্পষ্ট করেন, “এটা দ্বিপাক্ষিক আমন্ত্রণ নয়, দ্বিপাক্ষিক আলোচনাও নয়। এটা সভ্যতার সংলাপ। আমরা সভ্যতার সব দিক নিয়ে কথা বলব।” উল্লেখ্য, সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর ভারতের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন এই মন্ত্রী। এবার দিল্লিতে এসে সুর একেবারে নেমে এল তাঁর। মন্ত্রী আরও বলেন, ভূ-রাজনৈতিক পরিবর্তনের সময়ে আঞ্চলিক দেশগুলির মধ্যে সম্পর্ক উন্নতির সুযোগ তৈরি হয়েছে। এদিকে কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়ালও জানিয়েছেন, পাক মন্ত্রীর সঙ্গে কোনও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। তবে খাওয়ার টেবিলে ও ফোরামের ফাঁকে কিছু কথাবার্তা হয়েছে।

এদিকে পাক মন্ত্রীকে ভারতে অভ্যর্থনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধী দল কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, সিন্ধু চুক্তি নিয়ে “হাত কেটে নেওয়ার” হুমকি দেওয়া নেতাকে কেন দিল্লিতে ডাকা হলো? যদিও পালটা বিজেপির তরফে জানানো হয়েছে, “পাকিস্তানকে কোনও বিশেষ আমন্ত্রণ দেওয়া হয়নি। আমাদের নীতি ঠিক আগের মতোই আছে। সন্ত্রাস চললে কোনও সংলাপ নয়। তবে এটা বহুপাক্ষিক মঞ্চ।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *