বিয়ের পরই বিরাট ধাক্কা! এবার রনজি দল থেকেও বাদ শচীনপুত্র অর্জুন, শেষ কেরিয়ার?

রাজ্য/STATE
Spread the love


শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকরের ক্রিকেট কেরিয়ার কি শেষের পথে? মুম্বইয়ের হয়ে সুযোগ পাবেন না আগেই বুঝে গিয়েছিলেন। সেকারণেই মুম্বই ছেড়ে গোয়া যাত্রা। কিন্তু এবার গোয়ার রনজি ট্রফি দলেও সুযোগ পেলেন না অর্জুন। ফলে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অন্য কোনও দলে না গেলে এই মরশুমের রনজি ট্রফিতেও খেলা হবে না শচীনপুত্রের।

সদ্য বিয়ে করেছেন। কেরিয়ারের উন্নতিতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। গত আইপিএলের শেষ ম্যাচে নজর কেড়েছিলেন। মুম্বইয়ের ঘরোয়া লিগেও খেলেছেন। কিন্তু এবার সম্ভবত কেরিয়ারের সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন অর্জুন। গোয়ার হয়ে রনজিতে খেলার সুযোগও পেলেন না তিনি। শনিবার রনজি ট্রফির প্রথম ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে গোয়া। তাতে নাম নেই অর্জুনের। যার অর্থ রনজি ট্রফির শুরুতে অন্তত খেলা হচ্ছে না শচীনপুত্রের।

আরও পড়ুন:

দিন কয়েক আগে গোয়ার রনজি দল ওমান সফরে গিয়েছিল। সেই সফরে যাননি অর্জুন। শোনা যাচ্ছিল, তিনি হয়তো গোয়াও ছাড়বেন। কিন্তু পরে গোয়াতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। গোয়ার হয়ে বিজয় হাজারেও খেলেন। ২০২২ সাল থেকে অর্জুন গোয়ার হয়ে খেলছেন। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সদ্য গোয়ার জার্সিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ উইকেট তোলার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। সেই অর্জুন এবার দল থেকেই বাদ পড়ে গেলেন।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি তবে শেষের পথে শচীনপুত্রের কেরিয়ার? হয়তো এখনই অতদুর ভেবে নেওয়া ঠিক হবে না। কারণ রনজির শুরুর ম্যাচে না থাকলেও পরে তাঁকে দলে রাখতেই পারে গোয়া। তাছাড়া গোয়ার হয়ে সুযোগ না পেলে অন্য কোনও দলের হয়েও খেলতে পারেন অর্জুন। আর রনজি না খেললেও বিভিন্ন রাজ্যের ঘরোয়া লিগে খেলার বিকল্প রয়েছে তাঁর কাছে। বিসিসিআই আয়োজিত সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারেতেও খেলার সুযোগ পেতে পারেন তিনি। ভুলে গেলে চলবে না অর্জুন কিন্তু এখনও লখনউ সুপারজায়ান্টের মতো আইপিএল দলের সদস্য।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *