বিরোধী দলনেতা পদ নিয়ে জটিলতা: হাইকোর্টে রায়দান আজ, কমিশনেও জোড়া শিবিরের শুনানি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা পদ নিয়ে তৈরি হওয়া দীর্ঘ আইনি জটিলতার রায় আজ ঘোষণা করতে পারে কলকাতা হাইকোর্ট (Calcutta Excessive Court docket)। এই মামলার শুনানির পাশাপাশি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনেও তৃণমূলের দুই শিবিরের মুখোমুখি শুনানি হওয়ার কথা রয়েছে।

বিধানসভা নির্বাচনে তৃণমূল ৮০টি আসন জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে (Shovandeb Chattopadhyay) বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেন। সেই মর্মে গত ৯ মে তৃণমূলের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হলেও বিধানসভার স্পিকার কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ওই চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ সামনে আসে এবং দলবিরোধী কার্যকলাপের কারণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পরবর্তী সময়ে গত ৩ জুন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়করা বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করার দাবি জানিয়ে স্পিকারকে নতুন চিঠি দেন। সেই চিঠির ভিত্তিতে স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিলে প্রক্রিয়াটির বিরোধিতা করে আদালতে দ্বারস্থ হন শোভনদেব। গত ২১ নভেম্বর বিচারপতি কৃষ্ণ রাও মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন। শুনানিপর্বে স্পিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।

একই দিনে জাতীয় নির্বাচন কমিশনেও (Election Fee) তৃণমূলের দুই পক্ষের বক্তব্য শোনার প্রক্রিয়া রয়েছে। শুক্রবার বিকেল চারটায় উভয় শিবির মুখোমুখি হয়ে নিজেদের যুক্তি তুলে ধরবে।

The put up বিরোধী দলনেতা পদ নিয়ে জটিলতা : হাইকোর্টে রায়দান আজ, কমিশনেও শুনানি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *