দুই জায়ের ঝগড়ায় অতিষ্ট, মেজাজ হারিয়ে স্ত্রীদের খুন করে জঙ্গলে পুঁতলেন দু’ভাই, ঝাড়খণ্ডে হাড়হিম কাণ্ড 

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


দুই জায়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। নিত্য লেগে থাকত ঝগড়া। শেষকাল ক্ষুব্ধ হয়ে নিজেদের স্ত্রীদের খুন করলেন দুই ভাই। অ্যাম্বুল্যান্সে দেহ নিয়ে গিয়ে পাশের জেলার জঙ্গলে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনা ঝাড়খণ্ডের গুমলা জেলার। নিজেদের স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। ধৃতদের বাবা-মা’কেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা জানিয়েছেন, অ্যাম্বুল্যান্স চালক শিব শঙ্কর সাহু এবং তাঁর ভাই নবীন সাহু সোমবার তাঁদের স্ত্রী ২৮ বছরের মিনি প্রিয়া ও ২০ বছরের রাধিকা কুমারীকে হত্যা করেন। এরপর তাঁরা অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহগুলি পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে ফেলেন। শুরুতে অবশ্য মিথ্যে গল্প ফাঁদেন শিব শংকর ও নবীন। মঙ্গলবার দুই ভাই পুলিশের কাছে গিয়ে দাবি করেন, তাঁদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। যদিও পুলিশের সন্দেহ হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। এতেই ঘটনা অন্যদিকে মোড় নেয়।

আরও পড়ুন:

লাগাতার জেরার মুখে ভেঙে পড়ে দুই ভাই। নিজেদের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেন তাঁরা। পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—দুই জায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলা অশান্তির কারণেই দুই ভাই ক্ষিপ্ত ছিলেন বটে। যদিও খুনের মাত্র দু’দিন আগেই ওই দুই তরুণী নিজেদের মধ্যের বিবাদ মিটিয়ে নিয়েছিলেন। তাহলে কেন খুন করা হল মিনি ও রাধিকাকে? নেপথ্যে কি অন্য কোনও রহস্য?

আরও পড়ুন:

রহস্য উন্মোচনে পুলিশ সিমডেগার ওই জঙ্গলে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে দুই বধূর দেহ উদ্ধার করেছে। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে খুনে ব্যবহৃত কুঠার এবং দেহ নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত অ্যাম্বুল্যান্সটি বাজেয়াপ্ত কা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিব শংকর ও নবীনের মা-বাবাকেও।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *