বরাহনগরে তরুণী খুনে দিল্লিতে পাকড়াও প্রেমিক, মোবাইল লোকেশন ট্র্যাক করে সাফল্য পুলিশের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ উত্তর ২৪ পরগনার বরাহনগরে অঞ্জলি সাউ (Anjali Sau) নামে ২৬ বছর বয়সি এক তরুণীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রেমিককে দিল্লি থেকে গ্রেফতার করল পুলিশ। বরাহনগর থানার একটি বিশেষ দল দিল্লির একটি রেল স্টেশনের বাইরে থেকে তাঁকে পাকড়াও করে। ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতকে দিল্লি থেকে রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে এবং তাঁকে বিশদে জিজ্ঞাসাবাদের পরই ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ স্পষ্ট হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইন গেম পাবজি (PUBG) খেলা নিয়ে বিবাদের জেরেই অঞ্জলিকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ধৃত নিজেও ওই গেমে আসক্ত ছিলেন। তবে গেম নিয়ে ঠিক কী ধরনের অশান্তির ফলে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গত ১০ নভেম্বর বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন শীতলামাতা লেনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ডানলপের বাসিন্দা অঞ্জলির দেহ। তাঁর দিদি ও জামাইবাবুর ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটে মঙ্গলবার ঢুকেছিলেন তরুণী। রাতে দরজা ভেঙে দেহটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, অঞ্জলির গলায় ওড়নার ফাঁস এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই যুবতীর মোবাইল নিয়ে চম্পট দিয়েছিলেন অভিযুক্ত।

তদন্তকারীদের বিভ্রান্ত করতে অভিযুক্ত তরুণীর ফোনটি বারবার অন ও অফ করে বিভিন্ন জায়গায় অবস্থান বদল করছিলেন এবং পরিবারের সদস্যদের উদ্দেশে মেসেজ পাঠাচ্ছিলেন। বেলঘরিয়ার এসিপি জানান, টাওয়ার লোকেশন বারবার বদলানোয় তাঁকে ধরা বেশ চ্যালেঞ্জিং ছিল। শেষ পর্যন্ত মোবাইলের সূত্র ধরেই দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 

The submit বরাহনগরে তরুণী খুনে দিল্লিতে পাকড়াও প্রেমিক, মোবাইল লোকেশন ট্র্যাক করে সাফল্য পুলিশের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *