উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে (India’s Longest-Serving Prime Minister) দায়িত্ব পালন করার অনন্য নজির গড়েছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই ঐতিহাসিক মাইলফলকে তাঁকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ বুধবার রাতে ট্রাম্প মোদিকে ‘মহান নেতা’ হিসেবে অভিহিত করে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
ট্রাম্প তাঁর বার্তায় লিখেছেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য অনেক অভিনন্দন। তিনি সত্যিই একজন মহান নেতা। তিনি একজন শক্তিশালী, সুস্বাস্থ্যের অধিকারী এবং জ্ঞানী ব্যক্তি। আশা করি, আগামী দিনগুলিতেও তিনি ভারতের জন্য আরও অনেক সফলতা ও মহান কর্মযজ্ঞ সম্পন্ন করবেন।’
এই শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রী মোদিও অত্যন্ত মার্জিত ভঙ্গিতে ধন্যবাদ জানিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে পালটা বার্তায় লিখেছেন, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য। আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি, যাতে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই সম্পর্ক দুই দেশ তথা বিশ্বের কল্যাণে নিবেদিত থাকবে।’
Thanks, President Trump, to your heat needs.
I look ahead to working with you to additional advance the India-US Complete International Strategic Partnership, for the good thing about each our nations and the world.@POTUS@realDonaldTrump pic.twitter.com/4W09WzT4Ju
— Narendra Modi (@narendramodi) June 10, 2026
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই দুই রাষ্ট্রনেতার মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির রূপরেখা তৈরি এবং এপ্রিল মাসে পশ্চিম এশিয়ার সংকট ও হরমুজ প্রণালী নিয়ে ফোনে আলোচনা করেছেন এই দুই নেতা।
কেবল ট্রাম্পই নন, মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতারাও। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন সহ বহু বিশ্বনেতা এই ঐতিহাসিক অর্জনের জন্য মোদিকে অভিনন্দন জানিয়েছেন।
