খেয়াল করিনি এতদিন
অনন্ত রায়
সোনালি ধানের পোয়াতি ভোগ
শ্রাবণের প্রেমে মেঘে-মেঘে আতরের যৌবন,
সোনালি খড়ে কত জীবনের যে জটিল কুশলতা
খেয়াল করিনি এতদিন-
যে ছেলেটির মাইনের টাকায়, যে উনুন জ্বলে,
ছটফট করে গভীর ঘুম,
ছেলের টিউশনি ফি দিতে
মাঝেমধ্যে ভুলে যায় ছায়াময় জীবনের বিনিময়,
খেয়াল করিনি এতদিন-
প্রতিশ্রুতির বুকের ভেতর যে এত হিংস্র ধূলিকণা,
একমুঠো ভাতে- আত্মহত্যা প্রতিটি সময়ের,
প্রতিটি ঘূর্ণনের, প্রতিটি জাগরণের –
কিছুটা নৈঃশব্দ্যে, কিছুটা সশব্দে
ধ্বংস হয়ে যায় ভালোবাসার মহাফেজখানা
খেয়াল করিনি এতদিন।
The publish কবিতা appeared first on Uttarbanga Sambad.
