বছরে দু’বার বদলির সুযোগ পাবেন স্কুলশিক্ষকরা, হরিশ্চন্দ্রপুরে একাধিক ঘোষণা শিক্ষামন্ত্রীর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


হরিশ্চন্দ্রপুরঃ রাজ্যের স্কুলশিক্ষকদের বছরে দু’বার বদলির সুযোগ মিলবে বলে ঘোষণা করলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন (Deepak Barman)। শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুরে এক প্রশাসনিক সভায় যোগ দিয়ে তিনি জানান, জুন এবং ডিসেম্বর মাসে শিক্ষকরা এই বদলির সুযোগ পাবেন। তবে বদলির আবেদন প্রক্রিয়া সারা বছর ধরেই চালানো যাবে। একই সঙ্গে শিক্ষকদের ‘সারপ্লাস ট্রান্সফার’ (surplus switch) সংক্রান্ত নির্দেশিকার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়া নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেন।

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক দপ্তরে আয়োজিত ওই প্রশাসনিক সভা থেকে শিক্ষামন্ত্রী আরও জানান, উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি নিয়ে রাজ্য সরকার একটি পোর্টাল চালু করেছে। সেমিস্টার ব্যবস্থা কতটা প্রয়োজনীয় বা কার্যকর, তা নিয়ে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকরা নিজেদের মতামত জানাতে পারবেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন যে সরকারি ছুটি কমানো হবে না, তবে অঞ্চলভিত্তিক ছুটির ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যে ষড়যন্ত্র ও একাধিক মামলা করা হচ্ছে বলে সভায় অভিযোগ তোলেন শিক্ষামন্ত্রী। এদিন হরিশ্চন্দ্রপুর সফরে এসে তিনি ভুনা আদিবাসী হাই স্কুলেও যান। উল্লেখ্য, এই বিদ্যালয়ে তিনি এক সময় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব সামলেছিলেন। পরে প্রশাসনিক বৈঠকে সাধারণ মানুষের বিভিন্ন অভাব-অভিযোগও শোনেন তিনি।

The publish বছরে দু’বার বদলির সুযোগ পাবেন স্কুলশিক্ষকরা, হরিশ্চন্দ্রপুরে একাধিক ঘোষণা শিক্ষামন্ত্রীর appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *