দৃষ্টিহীনদের এশিয়া কাপের ফাইনাল ভেস্তে যাওয়ায় পাকিস্তানকে একক চ্যাম্পিয়ন ঘোষণা, পুরস্কার বিতরণী বয়কট ভারতের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বৃষ্টিতে ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ার পর রান রেটের ভিত্তিতে পাকিস্তানকে একক বিজয়ী ঘোষণা করায় অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় দল। ঢাকায় (Dhaka) আয়োজিত দৃষ্টিহীনদের পুরুষ এশিয়া কাপের (Males’s Asia Cup for the Blind) পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছে ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করার দাবি জানিয়েছে ভারতীয় অন্ধ ক্রিকেট সংস্থা (CABI)।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থা সিএবিআই (CABI) জানিয়েছে, ফাইনাল খেলা না হওয়া সত্ত্বেও পাকিস্তানকে ট্রফি দেওয়া হয়েছে। সংস্থার অভিযোগ, ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (World Blind Cricket Council) টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অগ্রাহ্য করে এবং ম্যাচ রেফারির ওপর প্রভাব খাটিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিএবিআইয়ের দাবি অনুযায়ী, টুর্নামেন্টের টেকনিক্যাল নীতিমালার ২৭ নম্বর ধারা অনুযায়ী এমন পরিস্থিতিতে দুই দলকে যৌথ বিজয়ী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল। শুরুতে টেকনিক্যাল কমিটি যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার বিষয়ে একমত হলেও পরে তা পরিবর্তন করা হয়।

এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে একটি ভিডিও বার্তায় ভারতীয় অধিনায়ক টি দুর্গা রাও (T Durga Rao) জানান, অতীতে ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে সবসময় যৌথ বিজয়ী ঘোষণার নিয়মই মানা হয়েছে। রান রেটের ভিত্তিতে একক চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্ধারণ করার এই পদক্ষেপকে তিনি নিয়মবহির্ভূত বলে মন্তব্য করেন এবং এর প্রতিবাদ জানান।

The put up দৃষ্টিহীনদের এশিয়া কাপের ফাইনাল ভেস্তে যাওয়ায় পাকিস্তানকে একক চ্যাম্পিয়ন ঘোষণা, পুরস্কার বিতরণী বয়কট ভারতের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *