পানিহাটিতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চর্চা, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান স্ত্রী রুমা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার অস্বাভাবিক মৃত্যু হয়। মঙ্গলবার দুই মেয়েকে সঙ্গে নিয়ে সল্টলেকের বিজেপি কার্যালয়ে হাজির মৃত অরূপ সাহার স্ত্রী রুমা সাহা। তাঁর একটাই আবেদন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একবার দেখা করতে চান তিনি। স্বামীর মৃত্যুর পর বিচার ও ন্যায়বিচারের আশায় এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান রুমা। মঙ্গলবার দুই মেয়েকে সঙ্গে নিয়ে সল্টলেকের বিজেপি কার্যালয়ে আসেন তিনি। তাঁদের মধ্যে এক কন্যার হাতে ছিল মৃত বাবার ছবি। বাবার ছবি বুকে আঁকড়ে মায়ের সঙ্গে বিজেপির কার্যালয়ে আসেন। স্বামীকে হারিয়ে দুই মেয়েকে নিয়ে কার্যত দিশাহারা রুমা সাহার দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার কথা বলতে চান তিনি।

পানিহাটি কাণ্ডে অরূপ সাহার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মৃতের পরিবারের সদস্যের বিজেপি কার্যালয়ে উপস্থিতি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রুমা সাহার বক্তব্য, তাঁর একমাত্র চাওয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা। তিনি এতটাই ভেঙে পড়েছেন কোনও কথা বলতে পারেন না। নিজের এবং দুই মেয়ের ভবিষ্যৎ, স্বামীর মৃত্যুর পর তাঁদের পরিস্থিতি এবং তাঁদের দাবির কথা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে চান তিনি। এখন দেখার, রুমা সাহার এই আর্জিতে মুখ্যমন্ত্রীর তরফে কোনও সাড়া মেলে কিনা। দুই মেয়েকে নিয়ে তাঁর এই উপস্থিতি ফের একবার পানিহাটি কাণ্ডে মৃতের পরিবারের পরিস্থিতিকে সামনে নিয়ে এল। 

আরও পড়ুন:

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তোলাবাজির প্রতিবাদ করায় খুন হয়েছেন বিজেপি কর্মী অরূপ সাহা? তাঁর মৃত্যুতে জোর চাঞ্চল্য, গুঞ্জন ছড়িয়েছে। এলাকার বিধায়ক রত্না দেবনাথ ঘটনায় বিজেপির একাংশের দিকেই অভিযোগ করেছিলেন। সেই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছড়িয়েছে। সেই ঘটনায় পদক্ষেপ করেছে খোদ বঙ্গ বিজেপি নেতৃত্ব। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে গঠিত হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *