রাজা বন্দোপাধ্যায়, বরাকর: কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় কুলটির বরাকর (Barakar) নদীর বাবাজি ঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেব দীপাবলি (Dev Deepawali) উদযাপিত হলো। নদীঘাট জুড়ে ৫,১০০টি মাটির প্রদীপ প্রজ্জ্বলন করে এই বিশেষ উৎসব পালন করা হয়। প্রদীপের আলোয় সমগ্র ঘাট এলাকা আলোকিত হয়ে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে উৎসবের পরিবেশ তৈরি হয়।
বিজেপি (BJP) নেতা বিভাষ সিংয়ের সহযোগিতায় স্থানীয় যুবক-যুবতী ও ছাত্রছাত্রীদের সম্মিলিত উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তাদের মতে, দেব দীপাবলি উপলক্ষে বাবাজি ঘাটে আলোকসজ্জা দেখতে বহু মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা পাপ্পু বর্মা জানান, গত পাঁচ বছর ধরে বিভাষ সিং এবং এলাকার তরুণ প্রজন্ম ও মহিলাদের সক্রিয় অংশগ্রহণে ধারাবাহিকভাবে এই উৎসবের আয়োজন হয়ে আসছে। প্রতি বছরই স্থানীয় মানুষের সম্মিলিত সহযোগিতায় এই ধর্মীয় অনুষ্ঠান বিশেষ মাত্রা পেয়ে থাকে।
The submit বরাকর নদীর ঘাটে ৫,১০০ প্রদীপের আলোয় পালিত দেব দীপাবলি appeared first on Uttarbanga Sambad.
