Guide Stall | বই বিক্রির অক্সিজেনেই নতুন কৌশল: পুজো পেরিয়ে এবার ক্রিসমাসেও বুকস্টল বামেদের!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শারদোৎসবে হামলাকারীদের চোখরাঙানি ও বুকস্টলে (Guide Stall) হামলার মুখেও রেকর্ড বই বিক্রির পর এবার ক্রিসমাসেও বড় চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিপিএম (CPIM)। দুর্গাপুজোয় বুকস্টল নিয়ে রাজ্যজুড়ে তৈরি হওয়া রাজনৈতিক তরজার রেশ কাটতে না কাটতেই, আসন্ন বড়দিনে জনসংযোগের পরিধি আরও বাড়াতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিট।

খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আলিমুদ্দিনে দলীয় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে পার্কস্ট্রিট, বো ব্যারাক কিংবা ব্যান্ডেল, কৃষ্ণনগর ও রানাঘাটের মতো খ্রিস্টানপ্রধান এলাকাগুলিতে বড়দিনের উৎসবে বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উৎসবের আবহে যাতে কোনওরকম সাম্প্রদায়িক উসকানি বা সংখ্যালঘু নির্যাতন না ঘটে, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে কমরেডদের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্গোৎসবে নানা বাধা ও হামলার মুখেও বামেদের বই বিক্রির সাফল্য কিছুটা হলেও অক্সিজেন জুগিয়েছে লাল শিবিরে। আর সেই রাজনৈতিক পুঁজিকেই কাজে লাগিয়ে এখন ক্রিসমাসের আনন্দ ও সম্প্রীতির বার্তার সঙ্গে দলীয় মতাদর্শ মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছে সিপিএম। কেবল বাণিজ্যিক লাভ নয়, বরং উৎসবকে হাতিয়ার করে জনমানসে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ও সক্রিয়তা সুদৃঢ় করাই এই কৌশলের মূল লক্ষ্য।

The submit Book Stall | বই বিক্রির অক্সিজেনেই নতুন কৌশল: পুজো পেরিয়ে এবার ক্রিসমাসেও বুকস্টল বামেদের! appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *