ভুয়ো চিকিৎসক চক্রের এবার নয়া মোড়। বারুইপুরে গ্রেপ্তার হওয়া ৩ ভুয়ো চিকিৎসকের সূত্র ধরে এবার তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর ও এক নেতাকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস দেবরায়, অন্যজন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাস দত্ত এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ এক নেতাও। এরা সকলেই মমতা তৃণমূলের সদস্য বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বারুইপুর থেকে তপন কুমার বৈরাগী, বাসুদেব নস্কর ও আশিস কুমার বড়াল নামে ৩ জনকে ভুয়ো চিকিৎসক সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ, বৈধ ডিগ্রি না থাকা সত্ত্বেও তাঁরা দিনের পর দিন রোগীদের চিকিৎসা করতেন। এমনকী টাকার বিনিময়ে একাধিক মেডিক্যাল সার্টিফিকেট এবং মৃত ব্যক্তিদের নামে ডেথ সার্টিফিকেট দেওয়ার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। ধৃত ‘ভুয়ো’ তিন চিকিৎসকের জেরায় সামনে আসে স্থানীয় জনপ্রতিনিধিদের নাম। অভিযোগ, ওই কাউন্সিলররাই নাকি বিভিন্ন সময়ে মানুষকে ওই চিকিৎসকদের কাছে পাঠাতেন। অভিযুক্ত ভুয়ো চিকিৎসকদের জেরায় এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। সেই সূত্রে ধরেই দুই কাউন্সিলর ও বিধায়ক ঘনিষ্ঠ এক নেতাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
অন্যদিকে, কীর্তনখোলা শ্মশান দুর্নীতি কাণ্ডে বিজেপির তরফেও একাধিক অভিযোগ উঠতে থাকে। সেই অভিযোগে পরিপ্রেক্ষিতেই এই গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়। ভুয়ো চিকিৎসক চক্রের সঙ্গে ধৃত জনপ্রতিনিধিদের কী যোগ রয়েছে, তা খতিয়ে দেখতে কাউন্সিলরদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
