প্রতিদিনই নজির গড়ছেন বিধ্বংসী অভিষেক, কীভাবে এত ‘পরিণত’ হয়ে উঠলেন? রহস্য ফাঁস কার্তিকের 

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বাইশ গজে বিস্ফোরণের অপর নাম অভিষেক শর্মা। প্রত্যেক দিনই নতুন নতুন নজির গড়ছেন। ইন্দোরে ৩০ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় ওপেনার। এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরও গড়েছেন। কিন্তু কীভাবে এতটা বিধ্বংসী হয়ে উঠছে তাঁর ব্যাট? রহস্য ফাঁস করলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক।

টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের আগ্রাসী ব্যাটিং নতুন নয়। শুরু থেকেই বড় শট খেলার ক্ষমতা দেখিয়েছেন তিনি। তবে একটা সময়ে ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছিল তাঁকে। একটি ম্যাচে বড় রান করার পর পরের দু’টি ম্যাচে ব্যর্থ হতে দেখা যেত তাঁকে। সেই ছবিটাই এখন বদলে গিয়েছে। আগের মতোই আগ্রাসী ব্যাটিং করছেন, অথচ নিয়মিত রানও পাচ্ছেন। কার্তিকের মতে, এই পরিবর্তনই অভিষেককে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে।

আরও পড়ুন:

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক বলেন, “অভিষেক অসাধারণ এক ওপেনার। যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই আক্রমণাত্মক ব্যাটিং করার ক্ষমতা রয়েছে ওর। ভারতীয় ক্রিকেটে এমন ওপেনার দীর্ঘদিন দেখা যায়নি। মাঠের সব দিকেই শট খেলতে পারে ও। তার সঙ্গে এখন নিয়মিত রানও করছে। স্ট্রাইক রেট বজায় রেখে ধারাবাহিক ভাবে রান করা সহজ নয়। এই কারণেই বাকিদের থেকে আলাদা অভিষেক।”

তবে শুধু বড় শট খেলার ক্ষমতাই নয়, অভিষেকের ব্যাটিংয়ের ধরনেও এসেছে পরিবর্তন। আগে প্রথম বল থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়তেন তিনি। এখন শুরুতে কয়েকটি বল দেখে নিয়ে পিচ ও পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তার পর নিজের স্বাভাবিক আগ্রাসী মেজাজে ব্যাট চালান। কার্তিকের মতে, এই ধৈর্যই অভিষেকের ব্যাটিংকে আরও ভয়ংকর করে তুলেছে। কার্তিকের সংযোজন, “শুরুতে কয়েকটা বল দেখে নেয় অভিষেক। পিচের চরিত্র বোঝার চেষ্টা করে। তার পর নিজের স্বাভাবিক আগ্রাসী শট খেলতে শুরু করে। আগে প্রথম বল থেকেই মারতে যেত ও। এখন বল বুঝে খেলার এই অভ্যাসই ওকে আরও ভয়ংকর করে তুলেছে।”

অভিষেকের এই পরিবর্তনের পিছনে তাঁর গুরু যুবরাজ সিংয়ের অবদানের কথাও ভুলতে চাননি কার্তিক। আন্তর্জাতিক ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত যুবরাজের কাছ থেকে অভিষেক যে অনেক কিছু শিখেছেন, তা তাঁর খেলার ধরনেই স্পষ্ট বলে মনে করেন তিনি। কার্তিকের কথায়, “অভিষেক সেরাদের কাছ থেকেই শিক্ষা পেয়েছে। ওর ব্যাটিং দেখলেই সেটা স্পষ্ট। যুবি পাজির মতো একজন পাশে রয়েছেন বলেই এত আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারছে অভিষেক।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *