ভারতীয় সিনেজগতে যেমন পাকিস্তানী শিল্পীরা নিষিদ্ধ, তেমনই এদেশের শিল্পীদের নিয়েও পাক মুলুকে কম বিষোদ্গার হয় না। একসময়ে এদেশের ছবিতে প্লেব্যাকের পাশাপাশি চুটিয়ে কনসার্টও করতেন আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খানরা। এমনকী বলিউড ছবিতে কাজেলর সুবাদে ফাওয়াদ খান, মাহিরা খানদের গুণমুগ্ধের সংখ্যাও এদেশে নেহাত কম ছিল না। কিন্তু বছর কয়েক ধরে ভারত-পাক সম্পর্কের টানাপোড়েনে ব্যাপক প্রভাব পড়েছে দু’দেশের বিনোদুনিয়ায়। এমতাবস্থায় সিনেমায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে সমালোচনার মুখে আয়ুষ্মান খুরানা।
সিনেমার গল্প অনুযায়ী, স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া ওই পাক গুপ্তচর ভারতে গোপন মিশনে এসে নিজেকে ভারতীয় সিক্রেট এজেন্ট বলে ভাবতে শুরু করেন। আর এই ছবিতেই এক সংলাপে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে সুর চড়িয়েছেন আয়ুষ্মান খুরানা।
আরও পড়ুন:
সমস্যার সূত্রপাত ‘উড়তা তীর’ ছবির এক সংলাপ ঘিরে। দিন কয়েক আগেই সংস্লিষ্ট সিনেমার প্রচারঝলক প্রকাশ্যে এসেছে। যেখানে এক পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে দেখা গিয়েছে আয়ুষ্মানকে। সিনেমার গল্প অনুযায়ী, স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া ওই পাক গুপ্তচর ভারতে গোপন মিশনে এসে নিজেকে ভারতীয় সিক্রেট এজেন্ট বলে ভাবতে শুরু করেন। আর এই ছবিতেই এক সংলাপে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে সুর চড়িয়েছেন আয়ুষ্মান খুরানা। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, ভারতকে বারবার রক্তাক্ত করার ষড়যন্ত্রকারী প্রতিবেশী দেশের হয়ে গর্জে ওঠার সময় কি অভিনেতার বিন্দুমাত্র বিবেকদংশন হয়নি? ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সেপ্রসঙ্গেই মুখ খোলেন অভিনেতা।

আয়ুষ্মানের বক্তব্য, “একজন পেশাদার অভিনেতা হিসেবে চিত্রনাট্যের প্রয়োজনে যে কোনও কিছু করতেই প্রস্তুত তিনি। অভিনেতার কথায়, “পাকিস্তান জিন্দাবাদ’-এই স্লোগানটা তো চিত্রনাট্যেরই অংশ। আর একজন অভিনেতা হিসেবে আপনার সবকিছু করার জন্যই প্রস্তুত থাকা উচিত। প্রায় সব স্পাই ছবিতেই এমন সংলাপ থাকে। তবে এখানে আমাদের সিনেমা ‘উড়তা তীর’-এর সঙ্গে বাকি ছবিগুলির পার্থক্য হল, এটা একটা স্পাই কমেডি। একইসঙ্গে দেশপ্রেমের ছোঁয়াও রয়েছে। খানিক ভিন্নস্বাদের সিনেমা। আমি সবসময় প্রথমে চিত্রনাট্য দেখি। আর চিত্রনাট্য যা দাবি করে, আমি সেটাই করি। তাই আমাকে ‘ডিরেক্টর্স অ্যাক্টর’ বলতে পারেন। এই ছবির জন্য দারুণ একটা চিত্রনাট্য লেখা হয়েছে।”
উল্লেখ্য, এই সিনেমায় আয়ুষ্মান খুরানার সঙ্গেঅভিনয় করেছেন সারা আলি খান, রাহুল বোস, রাম কাপুর, সুহেল নায়ার, গুলশান গ্রোভার, মুকুল দেব, রঘুবীর যাদব, ব্রিজেন্দ্র কালা, সন্দীপ আনন্দ, সুপ্রিয়া পিলগাঁওকর এবং স্মিতা তাম্বের মতো একঝাঁক অভিনেতা। ২০২৬ সালের ৯ অক্টোবর মুক্তি পাবে ‘উড়তা তীর’। তার প্রাক্কালেই ট্রেলার থেকে ভাইরাল হওয়া সবথেকে সমালোচিত সংলাপ ‘পাকিস্তান জিন্দাবাদ’ নিয়ে ব্যাখ্যা দিলেন আয়ুষ্মান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
