শিলিগুড়ি: ‘বন্দে মাতরম’ গানের ১৫০তম বার্ষিকী এবং আকাশবাণী শিলিগুড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দীনবন্ধু মঞ্চে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী বুধবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে শুরু হতে চলা এই অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন আকাশবাণীর শিল্পী ও কর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জিতেন কুমার রায় জানিয়েছেন, অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত হলেও প্রবেশের ক্ষেত্রে আমন্ত্রণপত্র বাধ্যতামূলক। প্রতিটি আমন্ত্রণপত্রে দু’জন প্রবেশ করতে পারবেন।
