Assam | ১০ দিনে নাগরিকত্বের প্রমাণ: হিমন্ত বিশ্বশর্মা

Assam | ১০ দিনে নাগরিকত্বের প্রমাণ: হিমন্ত বিশ্বশর্মা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গুয়াহাটি: রাজ্যের ‘অবৈধ বাসিন্দা’দের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেছেন, বিদেশি সন্দেহে কাউকে চিহ্নিত করা হলে ১০ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। না করতে পারলে বহিষ্কার করা হবে।

অনুপ্রবেশ রুখতে নয়া নিয়মে মঙ্গলবার সায় দিয়েছে হিমন্তের সরকার। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, কেউ নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে তাঁকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

মঙ্গলবার অসম (Assam) মন্ত্রীসভা ‘ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম অসম) অ্যাক্ট, ১৯৫০’ কার্যকর করার সিদ্ধান্ত নেয়। নতুন আইনে সন্দেহভাজন ব্যক্তিকে নাগরিকত্ব প্রমাণের জন্য ১০ দিন সময় দেওয়া হবে। এরপর জেলা শাসক তাঁকে বিদেশি বলে মনে করলে পত্রপাঠ বহিষ্কার করা হবে। তবে নিশ্চিত সিদ্ধান্ত না হলে বিষয়টি ফরেনার্স ট্রাইবিউনালে পাঠানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *