উন্নয়নের স্বার্থে ঋতব্রত তৃণমূল এবং এনসিপিআই সাংসদরা একসঙ্গে কাজ করছেন। এমনই বিস্ফোরক দাবি করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কোলাঘাটে একাধিক সড়কপথের শিলান্য়াস ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। ওই মঞ্চেই ছিলেন রচনা। অনুষ্ঠান শেষে এমনই বিস্ফোরক দাবি সাংসদের।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হয়েছে তৃণমূল। আর তারপর থেকে একদা শাসক শিবিরের অন্দরে ভাঙনের সুর। মমতা ও ঋতব্রত শিবিরের লড়াইয়ে সরগরম রাজনৈতিক শিবির। অন্তত ২০ জন সাংসদ নাম লিখিয়েছেন এনসিপিআইতে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বিস্ফোরক দাবি করেন। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “একটা মৃত তৃণমূল। আরেকটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ঋতব্রত তৃণমূলের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত আছে বলে চলছে। যেদিন হাত সরিয়ে নেবে সেদিন ও শেষ হয়ে যাবে।” সেই দাবি নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল শুরু হয়ে যায়।
আরও পড়ুন:
তারই মাঝে সাংসদ রচনার নয়া দাবি ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা আরও মাথাচাড়া দিয়েছে। এই প্রসঙ্গে গণতান্ত্রিক তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত বলেন, “রচনা যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মতামত। এর সঙ্গে ঋতব্রত শিবিরের কোনও যোগাযোগ নেই।” এদিকে, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, “এনসিপিআইতে যাঁরা ঢুকেছেন তাঁদের এমনিতেই রেপুটেশন ভালো নয়। তাই রচনা কী বললেন না বললেন তাতে কিছুই যায় আসে না।” এই প্রসঙ্গে যদিও এনসিপিআই সাংসদদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
