রাজনীতির ময়দান হোক কিংবা বিনোদুনিয়া, রবি কিষান বরাবরই চর্চার শিরোনামে বিরাজ করেন। সিনেপর্দার মতো রাজনীতির রঙ্গমঞ্চেও তাঁর সংলাপ সুপারহিট! নেটভুবনে তাঁকে নিয়ে মজার রিল, মিমের অন্ত নেই। কখনও চর্চার শিরোনামে তাঁর উচ্চারণ বিভ্রাট, আবার কখনও বা আতশকাচে তারকা সংসদের মন্তব্য। ভোজপুরী সুপারস্টারকে নিয়ে এহেন মিম-বিস্ফোরণে নেটবাসিন্দাদের পেটেও খিল! নেটপাড়া তাঁকে ঘিরে সরগরম হলেও রবি কিন্তু, নিজের ছন্দেই চলেন। ২০ লিটার দুধে গোলাপের পাঁপড়ি ফেলে স্নান করেন রবি!
সম্প্রতি মাধুরী দীক্ষিতের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনায় বিশেষ পর্বে নিজের সম্পর্কে এক অদ্ভুত গুজবের কথা শেয়ার করে হেসে লুটিয়ে পড়েন। ভোজপুরি ইন্ডাস্ট্রির কানাঘুষো, রবি কিষান নাকি প্রতিটি শটের আগে কুড়ি লিটার দুধে গোলাপের পাপড়ি মিশিয়ে স্নান করেন। মজার অভিজ্ঞতা শেয়ার করে রবি জানান, প্রথমবার এই কথা শুনে হাসি থামাতেই পারছিলেন না। এমনকী, মাধুরীর সঙ্গে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ছবি ‘মা বহেন’-এ একসঙ্গে কাজ করার প্রসঙ্গ টেনে অভিনেত্রীকেও প্রশ্ন করেন, এই গল্পের আদৌ কোনও সত্যতা আছে?
আরও পড়ুন:

রবির সমর্থনে মাধুরী বলেন, এই গুজব সম্পূর্ণ মিথ্যা, বরং রবি সারা রাত বিমানযাত্রা করে শুটিংয়ের সেটে পৌঁছেই কাজ ডুবে যান। নিজের সম্পর্কে গুজব প্রসঙ্গে রবির সংযোজন, “লোকে বলে ২০ লিটার দুধ দিয়ে স্নান করে তারপর শট দেন। কথাটা শুনে আমি হাসতে হাসতে পড়ে গিয়েছিলাম। অভিনেতা আরও জানান, একবার ছটপুজোয় গোটা রাত গোরক্ষপুরের বিভিন্ন ঘাটে ঘুরে বেড়িয়েছিলেন। এরপর ভোরবেলায় বিমানে চেপে পৌঁছে যান শুটিং লোকেশনে। মজার ছলে রবি বলেন, সেটে পৌঁছে ভ্যানিটি ভ্যানে তৈরি হওয়ার পরও কেউ তাঁর স্নানের জন্য দুধ কিংবা গোলাপের পাপড়ির ব্যবস্থা করেননি!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
