রাত পোহালেই অস্কার। সেদিকেই তাকিয়ে এই মুহূর্তে সমগ্র বিশ্ববিনোদন। বিশ্ব চলচ্চিত্রের সবথেকে বড় মঞ্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। এই বছর ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হতে চলেছে ১৫ মার্চ লস অ্যাঞ্জেলসের আইকনিক ডলবি থিয়েটারে। যা ভারতীয় সময় অনুসারে ১৬ মার্চ ভোর সাড়ে চারটে নাগাদ এদেশে দেখা যাবে।
আরও পড়ুন:
স্টার মুভিজ, স্টার মুভিজ সিলেক্ট ও কালারস ইনফনিটিতে দেখা যাবে অস্কারের অনুষ্ঠান। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’র সঞ্চালনা করবেন কোনান ও’ব্রায়েন। এমনকী শোনা যাচ্ছে, এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’র মঞ্চে উপস্থাপকের ভূমিকায় থাকবেন প্রিয়াঙ্কা চোপড়ার। অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রিয়াঙ্কা। এখন সবটাই শুধু সময়ের অপেক্ষা। তবে এসবের মাঝে অস্কারের অনুষ্ঠানে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই যুদ্ধের আবহে সেদিকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে অনুষ্ঠানস্থল। গোটা বিশ্বের নামী তারকারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। তাই নিরাপত্তার দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।
ইরান ও ইজরায়েলের সংঘতের জেরে ক্যালিফোর্নিয়ার উপকূল এলাকায় ড্রোন হামলার বিষয়ে আগেভাগেই সতর্কতা জারি করেছে এফবিআই। আর তারপর থেকেই আঁটসাট হয়েছে অস্কারের অনুষ্ঠানের চত্বরের নিরাপত্তা। অন্যদিকে যুদ্ধআবহে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাননি ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। বিশ্ব বিনোদনের সর্ব্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কারের মঞ্চে মনোনয়ন পাওয়া সত্বেও শুধুমাত্র ফিলিস্তিনি হওয়ার কারণে অপভিনেতার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিরাট এই সুযোগ হারিয়ে যারপরনাই মন খারাপ মালহিসের। নিজের সোশাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন তিনি নিজেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
