আপনার সঙ্গে অজান্তেই এই ঘটনাগুলি ঘটে? নিজে থেকেই বুঝে যাবেন আপনি কতটা শক্তিশালী

আপনার সঙ্গে অজান্তেই এই ঘটনাগুলি ঘটে? নিজে থেকেই বুঝে যাবেন আপনি কতটা শক্তিশালী

রাজ্য/STATE
Spread the love


আত্মবিশ্বাসী মানসিকতার মানুষেরাও কিন্তু নিজেদের সম্পর্কে পুরোটা জানেন না। নিজের সুপ্ত ক্ষমতা বা প্রভাব সম্পর্কে সচেতন থাকেন না অধিকাংশই। নিজের ক্ষমতা নিয়ে ‘ব্লাইন্ড স্পট’ থাকা স্বাভাবিক। কিন্তু আপনি যে নিজের ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী, তা আপনার চারপাশের মানুষের আচরণ ও প্রতিক্রিয়ার মাধ্যমে বোঝা সম্ভব। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।

১. পশুপাখি প্রেমী হন অনেকেই। ওদের সঙ্গ পেতে চান সকলেই। কিন্তু বিড়াল কি না ডাকলেও আপনাকে দেখলেই এগিয়ে আসে? আপনার সঙ্গ চায়? তাহলে বুঝে নিন আপনি অত্যন্ত ক্ষমতাশালী। যা আপনার নিজেরও অজানা।

আরও পড়ুন:

২. কথায় বলে বাচ্চা ও ফুল ভালোবাসে না, এমন লোকেরা হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। অর্থাৎ এরকম লোকের সংখ্যা খুব কম। বেশিরভাগই কচিকাঁচাদের সঙ্গে সময় কাটাতে ভালোভাসেন। কিন্তু ওরাও কি আপনার সঙ্গ পছন্দ করে? এটা কিন্তু নিঃসন্দেহে ইতিবাচক ইঙ্গিত। কারণ, বাচ্চারা কখনও মিথ্যে অনুভূতি প্রকাশ করতে পারে না।

৩. সময়ের সঙ্গে সঙ্গে চেহারায় তার ছাপ পড়াই খুব স্বাভাবিক। কিন্তু কিছু মানুষ আছেন, যাদের দেখে বয়স অনুমান করা কার্যত অসম্ভব। এটা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। 

৪. মাসের শেষে পকেটে টান পড়া খুব স্বাভাবিক। যে যতই উপার্জন করেন না কেন, তাঁদের খরচও তেমন। আপনি টাকা পয়সা নেই বললেও কি বিশ্বাস করে না কেউ? তাহলে জানবেন আপনি আর্থিকভাবে যতটা স্বচ্ছল, তার থেকেও বেশি মনে করে আপনার চারপাশের মানুষেরা।

৫. পথেঘাটে অকারণেই আপনার দিকে তাকিয়ে থাকে লোকজন? আপনি মনে মনে ভাবেন যে কেন দেখছে! আসলে আপনার উপস্থিতি, আপনার হাবভাবই বলে দেয় না বলা কথা, আপনার ব্যক্তিত্ব।

৬. অফিস হোক বা পার্টি, আপনি গেলেই কিন্তু নিঃস্তব্ধ জায়গাও ভরে ওঠে আনন্দে? আপনাকে কেন্দ্র করে হইহই করে ওঠেন সকলে? তাহলে জানবেন, আপনি কিন্তু বিশেষ ক্ষমতার অধিকারী। 

৭. এই ধরনের মানুষেরা বারবার পরীক্ষার মুখে পড়েন। শূন্য হয়ে ফের শীর্ষে উঠে আসেন। বুঝে নিন তাহলে আপনি ধারণার চেয়েও বেশি শক্তিশালী। সেই কারণেই বারবার পরীক্ষা দিতে হয়, আর বারবার নিজেকে শান্ত রেখে ফিরে আসেন। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *