প্রতিমাসে বিদ্যুতের বিল দিতে কালঘাম ছুটে যায়? এবার সেই চিন্তা থেকে মুক্তি দিতে বিশেষ প্রচার অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যবাসীর জ্ঞাতার্থে হোয়াটসঅ্যাপে এই সাশ্রয়ী বার্তা পৌঁছে যাচ্ছে ফোনে ফোনে। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় বাড়ির ছাদে যদি সোলার প্যানেল বসিয়ে নেওয়া যায়, তাহলে মাসিক প্রায় ২ হাজার টাকার কাছাকাছি সাশ্রয় হবে।
হিসেবে বলছে, প্রতি কিলোওয়াট প্যানেল বসালে মাসিক ১০০ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় হবে। আর ইউনিট প্রতি ৭ টাকা দাম ধরলে বাঁচবে প্রায় ৭০০ টাকা। কারও যদি ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার প্যানেল বসানো থাকে তাহলে তাঁর মাসিক প্রায় ২ হাজার টাকার কাছাকাছি বিদ্যুৎ সাশ্রয় হবে।
আরও পড়ুন:
আপনার বাড়িতে মাসিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তার উপর নির্ভর করে আপনার বাড়িতে কত ওয়াটের সোলার প্যানেল বসাবেন, তা নির্ধারণ করতে পারবেন। এছাড়াও এই প্যানেল বসালে সরকারের তরফে ভর্তুকিও দেওয়া হবে। সরকার বলছে, কারও যদি মাসে ২০০ ইউনিটের কম বিদ্যুৎ খরচ, সেক্ষেত্রে ১ থেকে ২ কিলোওয়াটের সোলার প্যানেল বসাতে পারেন কেউ। আবার কারও মাসিক ২০০ থেকে ৩০০ ইউনিটের বেশি খরচ হলে ২ থেকে ৩ কিলোওয়াট সোলার প্যানেল এবং মাসিক ৩০০-র বেশি খরচ হলে ৩ কিলোওয়াটের থেকে বড় প্যানেল বসানো যাবে। হিসেবে বলছে, প্রতি কিলোওয়াট প্যানেল বসালে মাসিক ১০০ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় হবে। আর ইউনিট প্রতি ৭ টাকা দাম ধরলে বাঁচবে প্রায় ৭০০ টাকা। কারও যদি ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার প্যানেল বসানো থাকে তাহলে তাঁর মাসিক প্রায় ২ হাজার টাকার কাছাকাছি বিদ্যুৎ সাশ্রয় হবে। আর এই সোলার প্যানেল বসাতে প্রতি কিলোওয়াটে প্রায় ৬০ বর্গফুট জায়গা লাগবে।
কত খরচ?
এই সোলার প্যানেল বসাতে কিলোওয়াট প্রতি ৭০ হাজার টাকা খরচ হবে। তবে, যিনি এই প্যানেল বসাবেন, তাঁর পকেট থেকে এই পুরো টাকা কিন্তু খরচ হবে না। কারণ সরকার ভর্তুকিও দেবে। কিলোওয়াট প্রতি ৩০ হাজার টাকা করে ভর্তুকি দেবে সরকার। আর এই ভর্তুকির সর্বোচ্চ পরিমাণ হল ৭৮ হাজার টাকা।
কীভাবে আবেদন করবেন?
বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসাতে চাইলে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় আবেদন করা যায়। আগ্রহী গ্রাহকরা সরকারি পোর্টাল https://pmsuryaghar.gov.in/ -এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে Shopper অপশনে যেতে হবে। সেখানে ‘Choose the right way to apply’ ও তারপর ‘Apply now’ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
সরকারি ব্যাঙ্ক থেকে লোনের ব্যবস্থা
সরকার জানিয়েছে, এই প্রকল্পে ভর্তুকির বাইরে বাকি খরচের জন্য প্যানেল বসানোর খরচের ৯০ শতাংশ পর্যন্ত সরকারি ব্যাঙ্ক থেকে সুলভ সুদের হারে লোন নিতে পারবেন গ্রাহকরা। এছাড়াও প্যানেলের সঙ্গে গ্রিডের সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গেই ভর্তুকির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। শুধু তাই নয়, তফসিলি জাতি ও উপজাতি গ্রাহকদের জন্য রাজ্য সরকারের তরফে অতিরিক্ত ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
