অক্সফোর্ডে যেতে ‘বাধা’, কেন ‘ককরোচ’ সৌরভকে শোকজ? কারণ জানাল মোদি সরকার

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাসকে বিদেশযাত্রায় ‘বাধা’ দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে লন্ডনগামী বিমানে তিনি উঠতে পারেননি। এরপরই বিতর্ক ছড়ায়। চেন্নাইয়ের রিজিওনাল পাসপোর্ট কার্যালয় (আরপিও)-এর তরফে সৌরভকে একটি শোকজ (কারণ দর্শানোর) নোটিস দেওয়া হয়। কিন্তু কেন?

বুধবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ‘ককরোচ’ নেতার পাসপোর্টের নথিতে উল্লিখিত জন্মস্থানের তথ্যে গরমিল থাকার অভিযোগ উঠেছে। সে কারণেই তাঁকে একটি শোকজ নোটিস পাঠিয়েছে চেন্নাইয়ের আরপিও। নোটিসে সৌরভকে সাত দিনের মধ্যে তাঁর জন্মস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জবাব না দেওয়া পর্যন্ত সৌরভ দেশ ছাড়তে পারবেন না বলেও জানা গিয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে রণধীর বলেন, “পাসপোর্ট আবেদনের প্রক্রিয়ায় আবেদনকারীকে সঠিক তথ্য প্রদান করতে হয়। যদি কোনও পর্যায়ে কোনও অসঙ্গতি ধরা পড়ে বা কর্তৃপক্ষের নজরে আসে – যা তথ্য গোপনের শামিল – তাহলে আমরা আবেদনকারীকে শোকজ নোটিস পাঠাই, যাতে তিনি নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ পান।” যদিও সৌরভের পাসপোর্টের তথ্যে ঠিক কী ধরনের অসঙ্গতি রয়েছে, সে বিষয়ে বিদেশমন্ত্রক বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন:

তবে সূত্রের খবর, ককরোচ নেতার পাসপোর্টে উল্লিখিত জন্মস্থান এবং অন্যান্য সরকারি নথিপত্রে দেওয়া তথ্যে গড়মিল রয়েছে। শুধু তাই নয়, সৌরভের জন্ম তারিখ এবং পিতার নামের অসঙ্গতি রয়েছে বলে খবর। ২০১৯ সালের ২১ আগস্ট চেন্নাইয়ের আরপিও সৌরভের পাসপোর্টটি ইস্যু করেছিল। সরকারি সূত্রের খবর, গত কয়েক মাসে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট আবেদনের সময় জমা দেওয়া নথিপত্র ও তথ্যের পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয়। এরপরই আরপিও-র তরফে ‘ককরোচ’ নেতার কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। তাঁকে প্রামাণ্য নথিও জমা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, নোটিসে সৌরভকে সতর্ক করা হয়েছে যে, সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *