Wholesome Meals | রাতের খাবারে অতি-স্বাস্থ্যকর পদ? অজান্তেই ডেকে আনছেন অনিদ্রা!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চা, কফি কিংবা মদ্যপান নয়, রাতের খাবারে পুষ্টিকর খাবার (Wholesome Meals) খেয়েও অনেকে অনিদ্রার শিকার হচ্ছেন। চিকিৎসকদের মতে, কিছু খাবার অত্যন্ত স্বাস্থ্যকর হলেও রাতে হজমের সমস্যা সৃষ্টি করে। ফলে মাঝরাতে পেটে গ্যাস বা অস্বস্তি তৈরি হয়ে ব্যাঘাত ঘটে গভীর ঘুমের।

এমনই ৩টি পুষ্টিকর খাবার রাতের তালিকায় থাকলে হতে পারে অনিদ্রা:

শিম ও বিনস জাতীয় খাবার: বিনস, বরবটি ও কড়াইশুঁটিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। স্বাস্থ্যকর হলেও এগুলি পচনে দীর্ঘ সময় নেয়। রাতে ঘুমানোর ঠিক আগে এই পদগুলি খেলে হজমের গণ্ডগোল হতে পারে। তাই এগুলো রাতের বদলে দুপুরের খাবারে রাখা বুদ্ধিমানের কাজ।

দুগ্ধজাত খাবার: রাতে এক গ্লাস গরম দুধ খেলে ঘুম ভালো হয়— এই ধারণা সবার ক্ষেত্রে সত্যি নয়। বিশেষ করে যাঁদের ‘ল্যাকটোজ ইনটলারেন্স’ বা দুধে অ্যালার্জি রয়েছে, তাঁদের রাতে দুধ, দই বা পনির খেলে পেটের সমস্যা নিশ্চিত। এমনকি সাধারণ মানুষের ক্ষেত্রেও রাতে অতিরিক্ত দই বা পনির খেলে বদহজমের সমস্যা দেখা দিতে পারে।

ক্রুসিফেরাস সবজি: বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, বক চয় কিংবা ব্রাসেলস স্প্রাউটস অত্যন্ত পুষ্টিকর। তবে এই জাতীয় সবজিতে থাকা জটিল শর্করা সহজে হজম হতে চায় না। রাতের খাবারে এগুলি খেলে পেটে গ্যাস তৈরি হয়, যার ফলে মাঝরাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *