Wholesome breakfast | আপনার বাচ্চাকে স্কুলে টিফিনে কিংবা ছুটির সকালে বানিয়ে নিতে প্রোটিনে ভরপুর থেচা পরোটা

Wholesome breakfast | আপনার বাচ্চাকে স্কুলে টিফিনে কিংবা ছুটির সকালে বানিয়ে নিতে প্রোটিনে ভরপুর থেচা পরোটা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তেলে ভাজা ময়দার তৈরি পরোটা অনেকেই এড়িয়ে চলেন। কারণ শরীরের জন্য অস্বাস্থ্যকর খাবার। কিন্তু যারা ওজন কমাতে চাইছেন তারা রোজকার জলখাবারে বদল আনতে ঘরে বানাতেই পারেন সুস্বাদু এই পরোটা(Wholesome breakfast)। আপনি যদি মাত্রাতিরিক্ত খান অবশ্যই এর ফল উল্টো হতে পারে কিন্তু পরিমিত আহারে শরীরে যেমন প্রোটিন যাবে, তেমনই যাবে স্বাস্থ্যকর ফ্যাট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট। যা ওজন ঝরানোর জন্য অত্যন্ত উপযোগী। তেমনই এক রেসিপি হল ছানা এবং জোয়ারের আটা দিয়ে তৈরি থেচা পরোটা।

উপকরণ:
১ চামচ মৌরী, ১ চামচ গোটা জিরে, ১/৪ কাপ চিনেবাদাম, ১২ কোয়া রসুন, ৮টি কাঁচা লংকা, ২০০ গ্রাম বাড়িতে তৈরি ছানা, ৩ কাপ আটা, স্বাদ মতন নুন, প্রয়োজন মতো ঘি।

পদ্ধতিঃ

কড়াইয়ে ঘি গরম করে তাতে মৌরী, জিরে, চিনে বাদাম, রসুন, কাঁচা লংকা এবং সামান্য নুন দিয়ে হালকা ভেজে নিন। ঠান্ডা হলে এই সবকিছু এক সঙ্গে বেটে নিন। বাটা মশলার সঙ্গে বাড়িতে তৈরি ছানা মিশিয়ে তৈরি করুন পরোটার পুর। এবার পরোটার জন্য আটা মেখে নিন। মাঝারি মাপের লেচি কেটে সেগুলিকে হাতের তালুর মাপে বেলে নিয়ে তার মধ্যে ভরতে হবে ছানা আর থেচা মশলার পুর। তার পরে আরও এক বার বেলে নিন। গরম তাওয়ায় প্রথমে ওই লেচি সেঁকে নিতে হবে, তার পরে ঘি দিয়ে এ পিঠ ও পিঠ ভেজে নিলেই তৈরি হয়ে গেল থেচা পরোটা। আচার, রায়তা বা পছন্দের যেকোনও তরকারি দিয়ে গরম গরম পরিবেশন করুন (Wholesome breakfast)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *