Tina Bhowmik Saha | ‘আমি শিক্ষিকা, মাথা উঁচু করে চলি!’ সব্যসাচীর ‘বান্ধবী’ তকমায় তীব্র ক্ষোভ টিনার

Tina Bhowmik Saha | ‘আমি শিক্ষিকা, মাথা উঁচু করে চলি!’ সব্যসাচীর ‘বান্ধবী’ তকমায় তীব্র ক্ষোভ টিনার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তোলাবাজির অভিযোগে ধৃত রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) ‘বান্ধবী’ তকমা দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্যা তথা নেত্রী টিনা ভৌমিক সাহা (Tina Bhowmik Saha)। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে তিনি স্পষ্ট জানান, রাজনীতিতে কোনও নেতার আদর্শ অনুসরণ করার অর্থ এই নয় যে, কোনও মহিলাকে ভিত্তিহীনভাবে ‘বান্ধবী’ আখ্যা দিতে হবে।

গত সপ্তাহে সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে নদিয়ার করিমপুরে টিনার পৈতৃক বাড়িতে যৌথ তল্লাশি চালায় বিধাননগর ও করিমপুর থানার পুলিশ। সেখান থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ৩ কেজি সোনার গয়না উদ্ধার হয় (Gold Restoration)। স্থানীয় সূত্রে তাঁকে সব্যসাচীর ‘ঘনিষ্ঠ’ বলে দাবি করা হলেও, তল্লাশির সময় টিনা বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার এই বিষয়ে মুখ খুলে তিনি বলেন, “আমি কার বান্ধবী? রাজনীতিতে সকলেরই মতাদর্শ থাকে। দলের নেতারা দুর্নীতিতে যুক্ত হলে নীচের কর্মীরা তাঁদের বান্ধবী হয়ে যাবেন, এটা সম্পূর্ণ ভুল।”

বাড়ি থেকে বিপুল সোনা উদ্ধারের প্রসঙ্গে টিনা জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তাই তাঁর অনুপস্থিতিতে পুলিশ কাকে নিয়ে এসে কী তল্লাশি চালিয়েছে, তা নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে একজন শিক্ষিকা হিসেবে সমাজে মাথা উঁচু করে চলেন জানিয়ে তাঁকে ‘বান্ধবী’ তকমা দেওয়ার তীব্র নিন্দা করেন তিনি।

প্রসঙ্গক্রমে উল্লেখ্য, তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচীর ফ্ল্যাট ও ব্যাঙ্কের লকার থেকেও বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছেন তদন্তকারীরা। অভিযোগ, তোলাবাজির টাকাতেই এই সোনা কেনা হতো। ইতিমধ্যেই সব্যসাচী ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ, যেখানে ৩ কোটি ৭০ লক্ষ টাকার হদিস মিলেছে। এই বিপুল অর্থের উৎস সন্ধানের সূত্র ধরেই টিনার করিমপুরের বাড়িতে অভিযান চালানো হয়েছিল বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *