West Bengal to start out new Begin Up coverage to woo youths

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


শিল্পে বিনিয়োগ টানার পাশাপাশি নতুন উদ্যোগের ভিত শক্ত করতে পৃথক স্টার্ট আপ নীতি আনতে চলেছে রাজ্য সরকার। জমি নীতির সঙ্গে একে মিশিয়ে না ফেলে, স্টার্ট আপ শিল্পের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি হবে এই পৃথক নীতি। নতুন উদ্যোগের জন্য জমি পাওয়া থেকে আর্থিক সহায়তা-একাধিক বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলার ভাবনা রয়েছে সরকারের। দিল্লিতে আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য মেলায় বাংলার প্যাভিলিয়নে আলাপচারিতায় এই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত।

স্টার্ট আপ শিল্পের প্রসারে ঠিক কী ধরনের পরিকাঠামো ও সরকারি সহায়তা প্রয়োজন, তা খতিয়ে দেখতে দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। সেই তালিকায় রয়েছে খড়গপুর আইআইটি-সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও কারিগরি বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে নীতির রূপরেখা তৈরি করতে চায় রাজ্য। রাজ্যে শিল্পায়নের পরিসর বাড়ানোর পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের সামনে নতুন সুযোগ খুলে দেওয়ার লক্ষ্যেই এই পৃথক নীতি তৈরির উদ্যোগ। তবে নীতির চূড়ান্ত রূপরেখা এবং সহায়তার নির্দিষ্ট কাঠামো এখনও আলোচনার পর্যায়ে।

আরও পড়ুন:

নতুন উদ্যোগের ক্ষেত্রে জমির সমস্যা বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই জট কাটাতে কী ভাবে জমি দেওয়া যায়, কোথায় প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা সম্ভব এবং উদ্যোক্তাদের কী ধরনের আর্থিক সহায়তা দেওয়া যায়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। জমির সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে তার সমাধান সম্ভব বলে মনে করছেন সুব্রত গুপ্ত।

শুধু জমি বরাদ্দ নয়, স্টার্ট আপ শিল্পের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাই এই নীতির লক্ষ্য। নতুন উদ্যোগ যাতে প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা পায় এবং পরবর্তী সময়ে শিল্প হিসেবে বেড়ে উঠতে পারে, সেই দিকেও নজর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *