বাড়ির বাগানেই সবজি-ফল, গ্রাম থেকে আনিয়েছেন উনুন! রান্নার শখে মজে সুরেশ রায়না

রাজ্য/STATE
Spread the love


সমর্থকরা তাঁকে আদর করে ডাকেন ‘চিন্না থালা’। চারটি আইপিএল এবং দু’টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেতাবজয়ী দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। চেন্নাইয়ের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক সুরেশ রায়না। দেশের জার্সিতে জিতেছেন বিশ্বকাপ। ২০২০ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে মাঠের বাইরের জীবনেও তিনি আলোচিত। তরুণ ক্রিকেটারদের পথ দেখানোর পাশাপাশি স্ত্রী প্রিয়ঙ্কা চৌধুরী এবং দুই সন্তানকে নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন প্রাক্তন ক্রিকেটার। দিল্লিতে তাঁর বিলাসবহুল বাংলোয় নজর কেড়েছে বাগানবিলাসও।

রায়নার কথায়, “আমি গ্রাম থেকে উনুন আনিয়েছি। সেখানে মক্কে কি রোটি, সর্ষে কা সাগ আর মাখন তৈরি করব।” 

আরও পড়ুন:

প্রথম দেখায় সাধারণ বাগান মনে হলেও সেখানে রয়েছে নানা ধরনের গাছ। সম্প্রতি কনটেন্ট প্ল্যাটফর্ম ‘কার্লি টেলস’-কে নিজের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছেন রায়না। বাগানের গাছপালা দেখিয়ে তিনি বলেন, “এখানে টম্যাটো হচ্ছে। ছোট ছোট বেগুনও ধরেছে। কিছু দিনের মধ্যেই কাঁচালঙ্কাও হবে। এছাড়া ডালিম গাছ এবং সফেদা গাছও রয়েছে।” বাগান নিয়ে রায়নার পরিকল্পনা এখানেই শেষ নয়। গ্রামের স্মৃতি ফিরিয়ে আনতে নিজের গ্রাম থেকে আনিয়েছেন মাটির উনুন। সেই উনুনে রান্না করার ইচ্ছাও রয়েছে তাঁর। রায়নার কথায়, “আমি গ্রাম থেকে উনুন আনিয়েছি। সেখানে মক্কে কি রোটি, সর্ষে কা সাগ আর মাখন তৈরি করব। সঙ্গে থাকবে আদা দেওয়া চা। নিয়মকানুন বা দূষণ নিয়ে কোনও সমস্যা না থাকলে বাগানেই উনুন বসিয়ে রান্না করা যাবে।”

রান্নার প্রতি এই ভালোবাসা অবশ্য এক দিনে তৈরি হয়নি। রায়না জানিয়েছেন, হস্টেলে থাকার সময় থেকেই রান্নার প্রতি আগ্রহ জন্মায় তাঁর। বাড়ি থেকে দূরে থাকতে হত বলে নিজের খাবার নিজেকেই তৈরি করতে শিখেছিলেন। পরে ইংল্যান্ডে গিয়ে রান্নার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। সেখানে নিজস্ব রান্নাঘর এবং প্রয়োজনীয় উপকরণ হাতের কাছে পেয়ে নানা পদ নিয়ে ‘এক্সপিরিমেন্ট’ শুরু করেন। ধীরে ধীরে রান্নাঘর হয়ে ওঠে তাঁর পছন্দের জায়গা।

রান্নার প্রতি এই ভালোবাসা অবশ্য এক দিনে তৈরি হয়নি। রায়না জানিয়েছেন, হস্টেলে থাকার সময় থেকেই রান্নার প্রতি আগ্রহ জন্মায় তাঁর। বাড়ি থেকে দূরে থাকতে হত বলে নিজের খাবার নিজেকেই তৈরি করতে শিখেছিলেন।

চিলা, আলু থেকে ভাত– বিভিন্ন ধরনের পদ তৈরিতে ‘মাস্টার’ রায়না। তবে একটি সাধারণ খাবার তৈরিতেই এখনও ধাতস্থ হয়ে উঠতে পারেননি তিনি। সেটি হল রুটি! ক্রিকেটের বাইশ গজে বহু কঠিন পরিস্থিতি সামলানো প্রাক্তন এই ক্রিকেটারের কাছে নিখুঁত রুটি তৈরি করাই এখনও বড় চ্যালেঞ্জ। তাঁর বাড়িতে রয়েছে রান্না সংক্রান্ত বিশেষ শংসাপত্র। ফুকেটের ‘অ্যাভিস্তা হাইডওয়ে ফুকেট পাটং’-এ শেফ মামা ডুর তত্ত্বাবধানে ‘দ্য আলটিমেট থাই কুকিং এক্সপেরিয়েন্স’ নামে রান্নার কোর্স সম্পূর্ণ করেছিলেন তিনি। সেই শংসাপত্রও সাজিয়ে রেখেছেন বাড়িতে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *