West Bengal Nationwide Freeway Enlargement | উত্তরপ্রদেশের আদলে পশ্চিমবঙ্গকে গড়ার পরিকল্পনা! হাইওয়ে নেটওয়ার্ক বাড়াতে শীঘ্রই কেন্দ্রের সঙ্গে বৈঠক রাজ্যের

West Bengal Nationwide Freeway Enlargement | উত্তরপ্রদেশের আদলে পশ্চিমবঙ্গকে গড়ার পরিকল্পনা! হাইওয়ে নেটওয়ার্ক বাড়াতে শীঘ্রই কেন্দ্রের সঙ্গে বৈঠক রাজ্যের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কুলটি: পশ্চিমবঙ্গে জাতীয় সড়কের পরিকাঠামো সম্প্রসারণে এক বড় উদ্যোগের কথা জানাল রাজ্য সরকার (West Bengal Nationwide Freeway Enlargement)। শনিবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার (Dr. Ajay Poddar PWD Minister)। তিনি স্পষ্ট জানান, রাজ্যে বর্তমানে জাতীয় সড়কের নেটওয়ার্ক প্রয়োজনের তুলনায় বেশ কম। তাই আগামী ৫ বছরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে এক বিস্তৃত হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

এই উদ্দেশ্য বাস্তবায়নে আগামী ৪ অগাস্ট দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির (Nitin Gadkari) সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তিনি। তার আগেই রবিবারে রাজ্য পূর্ত দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দল দিল্লি গিয়ে কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা সারবে। ৪ অগাস্ট সন্ধ্যায় মন্ত্রী নিজে গড়করির কাছে পশ্চিমবঙ্গের জন্য নতুন জাতীয় সড়ক প্রকল্পের রূপরেখা ও প্রস্তাব তুলে ধরবেন।

সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, রাজ্যের দ্রুত শিল্পায়ন ও সার্বিক উন্নয়নের স্বার্থে উন্নত সড়ক যোগাযোগ অত্যন্ত জরুরি। উত্তরপ্রদেশের মতোই পশ্চিমবঙ্গেও যাতে জাতীয় সড়কের এক শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা যায়, সে জন্য কেন্দ্রের কাছে জোরালো দাবি জানানো হবে।

এর পাশাপাশি, রাজ্যবাসীর সুবিধার্থে দুর্গাপুজোকে পাখির চোখ করে এগোনোর কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর আগেই সমস্ত গুরুত্বপূর্ণ সড়ক মেরামতের কাজ শেষ করা হবে। বর্ষা শেষ হলে আগামী ২০ অক্টোবরের পর থেকে টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে যুদ্ধকালীন তৎপরতায় নতুন রাস্তা তৈরির কাজ শুরু হবে। মন্ত্রীর দৃঢ় দাবি, ‘আমাকে আলাদা করে বলতে হবে না, সাধারণ মানুষ নিজেরাই রাস্তার পরিবর্তনের কাজ দেখতে পাবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *