Riju Biswas | শাড়ি বিতর্কের জেরে চর্চার শিরোনামে! এবার বড়পর্দায় নায়কের ভূমিকায় ঋজু

Riju Biswas | শাড়ি বিতর্কের জেরে চর্চার শিরোনামে! এবার বড়পর্দায় নায়কের ভূমিকায় ঋজু

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শাড়ি বিতর্কের জেরে বর্তমানে চর্চায় অভিনেতা ঋজু বিশ্বাস (Riju Biswas)। মূলত সোশ্যাল মিডিয়ায় মহিলাদেরকে ‘ইউ লুক গুড ইন শাড়ি’ এই মেসেজটি পাঠিয়ে রীতিমতো ভাইরাল তিনি। আর এবার তাঁকেই দেখা যেতে চলেছে বড়পর্দায় (Movie)। ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে ঋজুকে।

জানা গিয়েছে, শৌভিক ভট্টাচার্যের ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে ঋজুকে। ছবির নাম ‘উপসংহার’। মূলত ফেস্টিভালের জন্য তৈরি হয়েছে এই ছবি। তবে ছবিতে সংলাপ হিসেবে থাকবে ঋজুর সেই ভাইরাল মেসেজ। শোনা যাচ্ছে, পর্দার স্ত্রীর উদ্দেশেই নাকি ঋজু বলবেন, ‘শাড়িতে তোমাকে ভালো লাগছে’। ছবিতে ঋজু বিপরীতে দেখা যাবে অভিনেত্রী পায়েল রায়। মূলত ছবিটির মধ্যে দিয়ে দাম্পত্য, বন্ধুত্ব, ত্রিকোণ প্রেমকে ফুটিয়ে তোলা হবে। বর্তমানে ছবিটির শুটিং চলছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই অভিনেতা ঋজু বিশ্বাস ও এক উঠতি মডেলের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়। ওই মডেলের অভিযোগ, মেসেজে তাঁকে উত্যক্ত করেছেন অভিনেতা। এরপরই তিনি মেসেজের স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। আর এরপর থেকে অনেক মহিলাই ঋজুর বিরুদ্ধে একই অভিযোগ তুলে সরব হন। যদিও এনিয়ে সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা সাফ বলেন, ‘শাড়ি পরে ভালো লাগছে জানিয়েছি। এটা তো প্রশংসা। আমি তো মেসেজ করে কোনও ভুল করিনি। আমি কি অশালীন কোনও প্রস্তাব দিয়েছি? ফেসবুকে একজন অন্যজনকে মেসেজ করতে পারে না?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *