West Bengal Climate Replace | কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যের ৯ জেলায়, কী বলছে ওয়েদার রিপোর্ট?

West Bengal Climate Replace | কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যের ৯ জেলায়, কী বলছে ওয়েদার রিপোর্ট?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আবহাওয়া (West Bengal Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) একাধিক জায়গায়। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। হতে পারে শিলাবৃষ্টিও। দক্ষিণবঙ্গের ৯ জেলা- বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। প্রতিঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার অবধি একইরকম আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গজুড়ে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও (North Bengal Climate Replace) বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rain) হতে পারে। শনিবার দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-শিলাবৃষ্টির প্রভাব বাড়বে। মালদা, আলিপুরদুয়ার জেলা, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির প্রভাব থাকবে রবিবার পর্যন্ত। তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নীচে নামতে পারে বলে মনে করছেন আবহবিদরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *