লন্ডন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেলান-অ্যাটলেটিকো মাদ্রিদের সেমিফাইনাল ম্যাচ নিয়ে কটাক্ষ ওয়েসলি স্নেইডারের (Wesley Sneijder)। ম্যাচটি ৩৫ মিনিটের পরই শেষ করে দেওয়া উচিত ছিল বলে দাবি করেছেন প্রাক্তন ডাচ ফুটবলার।
অ্যাটলেটিকোকে (Atletico Madrid) হারিয়ে দীর্ঘ সময় পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল (Arsenal)। ওই ম্যাচে দুই দলেরই খেলার সমালোচনা করে স্নেইডার বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইউরোপের সেরা ফুটবল দেখার কথা। কিন্তু সেই মানের ধারেকাছেও পৌঁছাতে পারেনি কোনও দল। উয়েফার উচিত ছিল মাঝপথেই খেলা বন্ধ করার নির্দেশ দেওয়া।’
অপর সেমিফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ ও প্যারিস সাঁ জাঁ-কে ফাইনালে প্রতিপক্ষ হিসাবে দেখতে না পাওয়ার হতাশা থেকে স্নেইডার বলেন, ‘উয়েফার উচিত ছিল অ্যাটলেটিকো-আর্সেনাল ম্যাচ বাতিল করে সরাসরি পিএসজি ও বায়ার্নকে ফাইনালে খেলানো। ওই দুই দলই বর্তমানে ইউরোপের সেরা ফুটবল খেলছে।’
