Well being ideas | আপনার কি পাইলস আছে? অপারেশন ছাড়াও কি কোনও চিকিৎসা আছে

Well being ideas | আপনার কি পাইলস আছে? অপারেশন ছাড়াও কি কোনও চিকিৎসা আছে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পায়ুপথ দিয়ে রক্ত বের হয় এই সমস্যায় অনেকেই ভোগেন। কোনও নির্দিষ্ট বয়সসীমা নেই। ছোট থেকে বড় প্রায় অনেকেরই হয়। কিন্তু কেন হয় এমন? আদেও কি এর থেকে রক্ষা পাওয়া সম্ভব?
কেন হয়
মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়া, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য। লম্বা সময় বসে থাকা, বিশেষত টয়লেটে।দীর্ঘদিনের ডায়রিয়া।

যেসব উপসর্গ দেখা দেয়

১। পায়ুপথে রক্তপাত। মলের সঙ্গে রক্ত যেতে পারে কিংবা রক্ত দেখা যেতে পারে টয়লেট পেপারে।
২। পায়ুপথে চুলকানি, অস্বস্তি।
৩। পায়ুপথে ব্যথা, কোনো কোনো ক্ষেত্রে ব্যথা প্রচণ্ড তীব্র হয়ে উঠতে পারে।
৪। পায়ুপথের আশপাশে ফুলে যায় কিংবা ছোট গোটা হতে পারে।

সুস্থতার জন্য যা করনীয়

পায়ুপথে ব্যথা, চুলকানি বা অস্বস্তিকর অনুভূতি হলে একটি বড় পাত্রে কুসুম গরম পানি নিয়ে তাতে বসতে পারেন ১০-১৫ মিনিটের জন্য। সারা দিনে ২-৩ বেলা এভাবে উষ্ণতা নেওয়া যায়। সবার ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না। তবে কারও কারও আবার অপারেশনের বিকল্পও থাকে না। অপারেশনের অবশ্য কয়েকটি আলাদা আলাদা পদ্ধতি আছে। যে পদ্ধতিতেই চিকিৎসা(Well being ideas) করা হোক না কেন, পাইলস নিরাময়ে(Well being ideas) এবং প্রতিরোধে জীবনধারা খুব গুরুত্বপূর্ণ। কিছু বিষয় মেনে না চললে পাইলসের সমস্যায় ভীষণ ভোগাতে পারে।
রোজ পর্যাপ্ত পানি খাবেন।
আঁশসমৃদ্ধ খাবার, যেমন শাকসবজি এবং ফলমূল খেতে হবে, যাতে কোষ্ঠকাঠিন্য না হয়।
যেসব ফলমূল খোসাসহ খাওয়া যায়, সেসবের খোসা ফেলবেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *