Election Fee | ‘কোনও বিরোধ নেই’, রাজ্যের সহযোগিতাতেই এসআইআর সম্পন্ন হবে বলে আশাবাদী কমিশন

Election Fee | ‘কোনও বিরোধ নেই’, রাজ্যের সহযোগিতাতেই এসআইআর সম্পন্ন হবে বলে আশাবাদী কমিশন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় এসআইআরের দামামা বাজিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন (Election Fee)। আগামীকাল মঙ্গলবার থেকেই শুরু হতে চলছে ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধনের কাজ। কিন্তু এই প্রক্রিয়া ঘিরে কমিশনকে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে আক্রমণ করে আসছে তৃণমূল। ১ জন বৈধ ভোটারের নাম বাদ গেলে কমিশনকে ঘেরাওয়ের হুমকি, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বিভিন্ন স্তরের নেতারা। বিএলওদেরও নানা ভাবে চাপ সৃষ্টি করছে রাজ্যের শাসক দল, এমনটাই অভিযোগ উঠছে। খোদ মুখ্যমন্ত্রী নিজেই বলে রেখেছেন একটিও নাম যেন তালিকা থেকে বাদ না যায়। যদিও এদিন সাংবাদিক বৈঠকে এর উত্তর দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের কথা যদি বলি, কোনও বিরোধ নেই। সংবিধানের অন্তর্গত সব সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের নিজের দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সমীক্ষা করে নিজের দায়িত্ব পালন করছে। একইরকমভাবে রাজ্যগুলি নিজের দায়িত্ব পালন করবে।’

সযত্নে এই বিতর্ক এড়িয়ে গেলেও জ্ঞানেশ কুমারের মন্তব্যে পরিস্কার ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বাধ্য। বিএলওরা আক্রান্ত হলেও রাজ্যের প্রশাসন আইনত ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার কথায়, ‘কমিশনের হস্তক্ষেপ করার মতো পরিস্থিতি তৈরি হবে বলে মনে করি না।’ ভোট কর্মীদের সরবরাহ প্রসঙ্গেও  তিনি বলেন, ‘সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ৬ উপধারা অনুযায়ী, ভোট প্রক্রিয়ার সম্পন্ন করার জন্য যে ভোটকর্মীদের দরকার হয়, তা দিতে রাজ্য সরকার বাধ্য।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *