Web praises Salman Khan’s Maatrubhumi trailer

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


প্রতীক্ষা ছিল। মঙ্গলবাসরীয় বিকেলে খোদ সলমন খানের ঘোষণার পর থেকে সেই প্রতীক্ষার পারদ আরও চড়তে শুরু করেছিল অনুরাগীদের মনে। শেষপর্যন্ত রাত প্রায় সাড়ে দশটা নাগাদ মুক্তি পেল ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার। কিন্তু তা প্রকাশ্যে আসার পর থেকেই নানা প্রতিক্রিয়াও জন্ম নিয়েছে। অনুরাগীদের অনেকেই যথারীতি সলমনের ছবির ট্রেলার নিয়ে উচ্ছ্বসিত। কিন্ত এরই পাশাপাশি শুরু হয়েছে নানা সমালোচনাও।

এক নেটিজেন ট্রেলারটিকে ‘ক্রিঞ্জ’ (অস্বস্তিকর বা কুরুচিপূর্ণ) বলে খোঁচা দিয়েছেন। প্রশ্ন তুলেছেন সলমনের অভিব্যক্তি ও কণ্ঠস্বরের ওঠানামা নিয়ে। আরেকজনের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গ্রিন স্ক্রিন ব্যবহারের যে নমুনা দেখা যাচ্ছে ট্রেলারে তা রীতিমতো হতাশাজনক। তিনি লিখেছেন, ‘ট্রেলার দেখে বুঝলাম কেন এআই বিপজ্জনক। ইটস ডান ব্রো।’ কথা উঠছে ছবির ট্রেলার নিয়েও। কেন এত দীর্ঘ ট্রেলার প্রকাশ করা হল তা নিয়ে প্রশ্ন তুলছেন বহু নেটিজেন। ৪ মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলারে সিনেমার প্রায় সবটাই বুঝিয়ে দেওয়া হয়েছে বলে সমালোচনা করছেন তাঁরা।

আরও পড়ুন:

Salman Khan Maatrubhumi Release Has Been Delayed Again Report Says
বারবার পিছিয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তির দিন

কিন্তু এই সব সমালোচনাকে পাত্তা দিতে রাজি নন ‘ভাইজানে’র অনুরাগীরা। এক সলমন-ভক্ত নেটিজেন লিখছেন, ‘এইমাত্র ‘মাতৃভূমি’র ট্রেলার দেখলাম। দুর্দান্ত, রোমাঞ্চকর! আমাদের সাহসী সেনানিরা এই মহান জাতির জন্য নিজেদের উৎসর্গ করেছেন, তাঁদের বীরত্বগাথা বৃহত্তর জনগোষ্ঠীর জানা প্রয়োজন। কোনও সিনেমাই নিখুঁত নয়, চিত্রগ্রহণের দিক থেকেও কোনও কাজ পুরোপুরি ত্রুটিমুক্ত হতে পারে না— তবে মূল বার্তা বোঝা জরুরি।’ আরেকজন লিখেছেন, ‘ছবির নির্মাতারা যে বিষয়টির জন্য সত্যিই প্রশংসার দাবি রাখেন, তা হল তাঁদের ধৈর্য ও দৃঢ় সংকল্প। আর্থিক প্রতিকূলতা এবং বারবার বিলম্ব সত্ত্বেও, যখন ওটিটি মঞ্চে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তখনও তাঁরা অপেক্ষা করে শেষপর্যন্ত সিনেমাটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেন। এটা অবশ্যই প্রশংসনীয়।’

বলে রাখা ভালো, ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে সলমন খান একাধারে আদর্শ সেনাকর্তা এবং আদর্শ ফ্যামিলি ম্যান। এই সিনেমা চাক্ষুষ করার জন্য বহুদিন ধরে প্রতীক্ষার প্রহর গুনছেন ভাইজান ভক্তরা। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে এযাবৎকাল নানা টালবাহানার মধ্য দিয়ে যেতে হচ্ছিল ‘ব্যাটেল অফ গালওয়ান’, থুড়ি ‘মাতৃভূমি’ নির্মাতাদের। তবে শেষমেশ ভাইজানের কপাল খুলেছে। মঙ্গলবারই সেই ছবির ৪ মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করেছেন নির্মাতারা। এবার অপেক্ষা ৪ ডিসেম্বরের। ওইদিনই মুক্তি পাচ্ছে ‘মাতৃভূমি’।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *