Suvendu Adhikari to be current at thakurbari on Sunday with Minister Shantanu Thakur

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত ঠাকুরনগর! রবিবার মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। আর সেই উপলক্ষে গাইঘাটার ঠাকুরনগর জুড়ে সাজো সাজো রব৷ রবিবার দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে শুরু হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে৷ সেই সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা থাকাকালীন একাধিকবার এলেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঠাকুরবাড়িতে পা রাখতে চলেছেন তিনি। ফলে ঠাকুরবাড়ি এবং মতুয়া মধ্যে একটা আলাদা উদ্দীপনা তৈরি হয়েছে।

শান্তনু ঠাকুর জানান, বেলা ১২টা নাগাদ ঠাকুরবাড়িতে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। প্রথমে মন্দিরে পুজো দেবেন তিনি। এরপর দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেবেন।

আরও পড়ুন:

জানা গিয়েছে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে হেলিকপ্টারে যাবেন। চাঁদপাড়ায় নেমে সেখান থেকে গাড়িতে করে ঠাকুরবাড়ি যাবেন ৷ ঠাকুর বাড়ির নাট মন্দিরে গোঁসাইদের সম্মেলনে তিনি বক্তব্য রাখবেন৷ মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে সমগ্র ঠাকুরনগর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ৷ একাধিক প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যেই ঠাকুরবাড়িতে ঘুরে গিয়েছেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। শুক্রবার সভাস্থল পরিদর্শন করে সামগ্রিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও। শান্তনু ঠাকুর জানান, বেলা ১২টা নাগাদ ঠাকুরবাড়িতে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। প্রথমে মন্দিরে পুজো দেবেন তিনি। এরপর দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পাশাপাশি মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সমস্ত কর্মসূচি শেষ করে সেখান থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি।

প্রসঙ্গত বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত ঠাকুর বাড়ি মতুয়াদের পীঠস্থান ৷ সিএএ-সহ একাধিক সমস্যা রয়েছে মতুয়া উদ্বাস্তুদের৷ খোদ শুভেন্দু অধিকারী বিরোধী নেতা থাকাকালীন তিনি ঠাকুরবাড়ি গিয়ে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে আশ্বাস দিয়েছিলেন৷ বনগাঁ মহকুমার মতুয়ারা এবারের বিধানসভা ভোটে বিজেপির ওপরে আস্থা রাখে। কিন্তু এখনও বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে। বিশেষ করে সিএএ নিয়ে রয়েছে একাধিক জটিলতা। এহেন পরিস্থিতিতে মতুয়াদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন কি বার্তা দেয় সেদিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *