উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আজ, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB HS End result 2026)। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার সকাল সাড়ে ১০টায় একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। তবে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট হাতে পাবেন বেলা ১১টা থেকে।
কোথায় ও কীভাবে দেখবেন রেজাল্ট?
পরীক্ষার্থীরা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট সহ একাধিক পোর্টালে (On-line web sites) নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে ফলাফল দেখতে পারবেন। রেজাল্ট দেখার নির্ভরযোগ্য লিঙ্কগুলি হল: https://end result.wb.gov.in, http://www.indiaresults.com, https://www.outcomes.shiksha, https://outcomes.marksbee.com।
সংসদ জানিয়েছে, আজই রাজ্যের ৫৬টি ডিস্ট্রিবিউশন কেন্দ্র থেকে স্কুল প্রতিনিধিদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। ফলে ছাত্রছাত্রীরা আজ বিকেলের মধ্যেই নিজ নিজ বিদ্যালয় থেকে মূল নথি সংগ্রহ করতে পারবে। এবারের উচ্চ মাধ্যমিকে নতুন সিস্টেমের চতুর্থ সিমেস্টার, তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরোনো বার্ষিক পদ্ধতি— এই তিন ধারায় মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল।
এদিকে, সিবিএসই দ্বাদশের ফল প্রকাশের পর আজ উচ্চ মাধ্যমিকের ফল বেরোলেই রাজ্যে স্নাতক স্তরে ভর্তির তোড়জোড় শুরু হবে। আগামী ২০ মে থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরুর পরিকল্পনা নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। তবে শিক্ষামন্ত্রীর শপথগ্রহণ বাকি থাকায় পোর্টাল চালুর চূড়ান্ত অনুমতির জন্য বিষয়টি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।
