Vastu Suggestions for Inserting House Keys Accurately

Vastu Suggestions for Inserting House Keys Accurately

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ঘরের প্রতিটি জড় বস্তুর একটি নিজস্ব শক্তি বা এনার্জি রয়েছে। সঠিক বিন্যাসে যা ইতিবাচক প্রভাব ফেলে, সামান্য অসাবধানেই তা ডেকে আনতে পারে চরম বিপর্যয়। আমাদের ঘরের অত্যন্ত জরুরি এক অনুষঙ্গ হল চাবি। আলমারির লকার থেকে শুরু করে সদর দরজা— সব সুরক্ষাই নির্ভর করে এউ বস্তুটির ওপর। কিন্তু যেখানে-সেখানে চাবি রাখার অসতর্ক অভ্যাসই আপনার আর্থিক অনটন বা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে না তো?

Vastu Tips for Placing Home Keys Correctly
ছবি: সংগৃহীত

আরও পড়ুন:

গৃহের কোথায় রাখবেন চাবির গোছা?
বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের চাবি রাখার সবচেয়ে আদর্শ স্থান হল পশ্চিম দিক। এই দিকে একটি নির্দিষ্ট চাবি রাখার পাত্র বা কাঠের সুন্দর স্ট্যান্ড ব্যবহার করা উচিত। সুসজ্জিত উপায়ে চাবি রাখলে গৃহের ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকে।

বাড়ির এই জায়গাগুলোতে ভুলেও রাখবেন না
কিছু ভুল জায়গায় চাবি রাখলে তা মারাত্মক বাস্তুদোষ তৈরি করে। প্রথমত, রান্নাঘরে ভুল করেও চাবি রাখবেন না। রান্নাঘর হল অগ্নি উপাদানের কেন্দ্রস্থল। এখানে চাবি রাখলে তা আর্থিক স্থায়িত্ব নষ্ট করে এবং সংসারে অভাব ডেকে আনে। দ্বিতীয়ত, দেবালয় বা ঠাকুরঘর অত্যন্ত পবিত্র স্থান। চাবির মতো ধাতব বস্তু সেখানে রাখলে শুভ শক্তি ব্যাহত হয়। এর ফলে ঘরে নানা ধরনের বাধা-বিপত্তি বাড়ে। তৃতীয়ত, শোবার ঘরে চাবি রাখা একেবারেই অনুচিত। এতে মানসিক চাপ বাড়ে এবং অনিদ্রার মতো সমস্যা দানা বাঁধে।

ছবি: সংগৃহীত

মেনে চলুন বাস্তু নিয়ম
গৃহের শ্রী ও ধনসম্পদ ধরে রাখতে কিছু সহজ টোটকা মেনে চলুন।

  • চাবির ছড়ায় একটি ছোট হলুদ ফিতে বেঁধে রাখলে আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হয়।
  • সপ্তাহে অন্তত একদিন চাবি রাখার স্ট্যান্ডের নিচে একটি তুলসী পাতা রাখলে ঘরে ধনসম্পত্তি স্থির থাকে।
  • প্রতি শনিবার চাবির স্ট্যান্ডটি ভালো করে পরিষ্কার করা দরকার। ঘরে কখনো মরচে ধরা, পুরনো বা ভাঙা চাবি রাখবেন না, এতে আর্থিক ক্ষতির যোগ তৈরি হয়।
  • চাবি এলোমেলোভাবে ছড়িয়ে না রেখে সবসময় গুছিয়ে রাখা শ্রেয়। কাঠের চাবি স্ট্যান্ড ব্যবহার করা বাস্তুমতে অত্যন্ত শুভ ফলদায়ক।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *