Vande Bharat Categorical | বন্দে ভারত স্লিপারে ফিরছে আমিষ! বিতর্ক মেটাতে বড় ঘোষণা রেলমন্ত্রীর

Vande Bharat Categorical | বন্দে ভারত স্লিপারে ফিরছে আমিষ! বিতর্ক মেটাতে বড় ঘোষণা রেলমন্ত্রীর

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে আমিষ খাবার না থাকা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তার অবসান ঘটতে চলেছে। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিশ্চিত করেছেন যে, বন্দে ভারত স্লিপার ট্রেনের (Howrah Kamakhya Vande Bharat Categorical) মেনুতে খুব শীঘ্রই আমিষ খাবার যুক্ত করা হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে ফোনালাপে রেলমন্ত্রী এই আশ্বাস দেন।

সম্প্রতি মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ট্রেনটি চালু হওয়ার পর হাওড়া-কামাখ্যা রুটে টিকিট বুকিংয়ের সময় দেখা যায়, যাত্রীদের জন্য খাবারের তালিকায় শুধুমাত্র নিরামিষের বিকল্প রয়েছে। পশ্চিমবঙ্গ এবং অসমের মতো রাজ্যগুলোতে, যেখানে সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে আমিষের প্রাধান্য বেশি, সেখানে এমন সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে অসন্তোষ ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়।

বিষয়টি নজরে আসতেই সক্রিয় হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (MP Sukanta Majumdar)। তিনি রেলমন্ত্রীর আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেন এবং পরবর্তীতে রেলমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। সুকান্তবাবু রেলমন্ত্রীকে জানান, এই দুই রাজ্যের বাসিন্দারা আমিষ খাবার পছন্দ করেন, তাই মেনুতে কেবল নিরামিষ রাখা সমীচীন নয়। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, এই ইস্যুটিকে নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো ভুল ব্যাখ্যা প্রচারের সুযোগ পেতে পারে।

সাংসদের উদ্বেগের প্রেক্ষিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) স্পষ্ট জানান, বন্দে ভারত স্লিপারে শুধুমাত্র নিরামিষ খাবার রাখার কোনো স্থায়ী পরিকল্পনা রেলের ছিল না। ট্রেনটি একদম নতুন এবং সদ্য পরিষেবা চালু হয়েছে বলেই প্রাথমিক মেনুতে সব বিকল্প রাখা সম্ভব হয়নি। বর্তমানে এটি একটি সাময়িক ব্যবস্থা মাত্র। খুব দ্রুতই মেনু কার্ডে বদল এনে আমিষ খাবার যোগ করার প্রক্রিয়া শুরু হবে।

রেলমন্ত্রীর এই আশ্বাসে বন্দে ভারত স্লিপারের যাত্রীদের দীর্ঘদিনের অভ্যেস ও রুচির মর্যাদা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, কত দ্রুত ট্রেনের ক্যাটারিং সার্ভিসে এই নতুন মেনু কার্যকর হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *