UPI MDR fees rollback rejected | ইউপিআই লেনদেনে শূন্য দশমিক চার শতাংশ চার্জ প্রত্যাহার নয়, বৈদেশিক চাপের প্রসঙ্গ উড়িয়ে জানাল কেন্দ্র

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০০০ টাকার বেশি ইউপিআই (UPI) লেনদেনে এমডিআর ফি বাতিলের বিষয়টি পুরোপুরি খারিজ করে দিয়েছে কেন্দ্র (UPI MDR fees rollback rejected)। সরকারের শীর্ষমহলের সূত্র মারফত জানানো হয়েছে যে এই সংক্রান্ত সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে নেওয়া হয়েছে এবং তা প্রত্যাহার করার কোনো প্রশ্নই ওঠে না। এই পদক্ষেপে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা বা ইউপিআই পরিকাঠামো দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী ও সুরক্ষিত হবে বলে মত প্রশাসনিক মহলের।

নতুন এই কাঠামো অনুযায়ী, ক্রেতাদের পকেট থেকে কোনো বাড়তি অর্থ কাটা হবে না এবং সাধারণ মানুষ আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে ইউপিআই পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দুই হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের এই এমডিআর চার্জ বহন করতে হবে। পাশাপাশি রেলওয়ে, টেলিকম পরিষেবা, বিমা এবং জ্বালানির মতো নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরিতে এই নিয়মের কিছুটা ছাড় দিয়ে প্রতি লেনদেনে নামমাত্র পাঁচ টাকা ফ্ল্যাট এমডিআর ধার্য করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ব্যবস্থা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও স্বাবলম্বী করে তুলবে।

অন্যদিকে বিরোধী দলগুলি এবং বণিক মহলের একাংশ এই নতুন নিয়মের তীব্র বিরোধিতা করে একে ‘মোদি ট্যাক্স’ হিসেবে অভিহিত করেছে। এমনকি বৈদেশিক চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। তবে অর্থ মন্ত্রক স্পষ্ট ভাষায় এই সমস্ত দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে যে, দেশের ইউপিআই সংক্রান্ত নীতিমালা সম্পূর্ণ স্বাধীনভাবে তৈরি করা হয় এবং এর একমাত্র লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলা।

The put up UPI MDR charges rollback rejected | ইউপিআই লেনদেনে শূন্য দশমিক চার শতাংশ চার্জ প্রত্যাহার নয়, বৈদেশিক চাপের প্রসঙ্গ উড়িয়ে জানাল কেন্দ্র appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *