উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক রাজনীতির সমস্ত সমীকরণ ওলটপালট করে দিয়ে এবার নিজেকে ভেনেজুয়েলার (Venezuela) ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump’s Venezuela Takeover)। কোনো রাখঢাক না রেখেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ (Reality Social)-এ একটি বিতর্কিত ছবি পোস্ট করে এই বার্তা দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার দখলের পর এবার দেশটির শাসনদণ্ড সরাসরি নিজের হাতে নিতে চাইছেন ট্রাম্প।
( @realDonaldTrump – Reality Social Publish )
( Donald J. Trump – Jan 11 2026, 8:23 PM ET ) pic.twitter.com/ueMAyaXVqK— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) January 12, 2026
সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প (Donald Trump) নিজের উইকিপিডিয়া পেজের একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর নামের পাশে মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ পদবিটিবসানো হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকেই তিনি এই দায়িত্ব পালন করছেন। যদিও এটি কোনো আনুষ্ঠানিক গেজেট নয়, তবুও ট্রাম্পের এই আচরণে লাতিন আমেরিকার দেশটিতে মার্কিন আধিপত্য বিস্তারের চরম আকাঙ্ক্ষা স্পষ্ট হয়েছে।
মাদুরোর গ্রেপ্তারি ও বর্তমান প্রেক্ষাপট সম্প্রতি মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক নাটকীয় অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) ও তাঁর স্ত্রীকে আটক করে মার্কিন সেনা। বর্তমানে তাঁরা আমেরিকায় বন্দি। মাদুরোর অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির হাল ধরলেও ওয়াশিংটন তাঁকে কোনো স্বীকৃতি দেয়নি। উল্টো ডেলসির সরকারকে উপেক্ষা করে ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এমনকি মিত্র দেশ কিউবায় তেল সরবরাহ বন্ধ করতেও ডেলসি সরকারকে বাধ্য করেছেন ট্রাম্প।
নয়া ঔপনিবেশিকতার আশঙ্কা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ একবিংশ শতাব্দীতে ঔপনিবেশিক শাসনের নব্য সংস্করণ। একটি সার্বভৌম দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করে তার প্রাকৃতিক সম্পদ ও শাসনব্যবস্থা নিজের আয়ত্তে নেওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই ‘ভারপ্রাপ্ত’ হওয়ার ঘোষণা বিশ্ব রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
